সদ্যই টুইটার কেনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে দিয়েছেন টেসলা ইনকরপোরেশন ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ ঘটনার পর পরই স্থানীয় সময় গতকাল শনিবার এক প্রযুক্তি সম্মেলনে যোগ দেন ইলন। সেখানে মঙ্গল গ্রহে বসতি স্থাপন নিয়ে বিস্তর আলোচনা করলেও, টুইটার নিয়ে টুঁ শব্দটি উচ্চারণ করেননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, ওই প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়েছেন এমন দুজন ব্যক্তি এটি নিশ্চিত করেছেন। জানা গেছে, সম্মেলনে অংশ নিয়ে সাক্ষাৎকার দেন ইলন মাস্ক। সেখানে তিনি জানান, মঙ্গল গ্রহে নতুন সভ্যতার গোড়াপত্তন করতে চান। একই সঙ্গে পৃথিবীতে মানুষের জন্মহার বৃদ্ধির পক্ষেও বক্তব্য দিয়েছেন তিনি। তবে টুইটার কেনা বিষয়ক চুক্তি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি বিশ্বের এই শীর্ষ ধনী।
এই প্রযুক্তি সম্মেলনটির নাম হলো ‘অ্যালেন অ্যান্ড কোং সান ভ্যালি কনফারেন্স’। এটি মূলত মিডিয়া ও প্রযুক্তি বিষয়ক নির্বাহীদের একটি সম্মেলন। যুক্তরাষ্ট্রের আইদাহো রাজ্যে এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সময় গত শুক্রবার টুইটার না কেনার বিষয়ে ইলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে। তিনি বলেছেন, ফেক অ্যাকাউন্টের বিষয়ে ‘বিভ্রান্তিকর’ বিবৃতি দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চুপটি করে বসে নেই টুইটারও। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে শিগগিরই।
চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি বিশাল ঘোষণা দিয়ে টুইটার কিনে ফেলার তথ্য জানিয়েছিলেন বিখ্যাত উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্স দিয়ে খ্যাতি কুড়ানো ইলনের টুইটার কেনার ঘোষণায় পুরো প্রযুক্তি বিশ্বেই আলোড়ন ওঠে। ইলন দিয়েছিলেন ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা। এর পর টুইটার কর্তৃপক্ষও নির্দিষ্ট বিরতির পর তাতে সম্মতি জানিয়েছিল। আর তখন থেকেই ইলনের পক্ষ থেকে আসতে থাকে টুইটারের খোলনলচে পাল্টানোর হরেক রকমের কথা। আর টুইটারে প্রধান ব্যক্তি হওয়ার গুঞ্জনের মধ্যেই গত ১৩ মে ইলন জানিয়ে দেন, টুইটার কেনা আপাতত অস্থায়ীভাবে স্থগিত।
এদিকে টুইটার ছাড়াও যমজ সন্তান হওয়া নিয়েও আলোচনার কেন্দ্রে আছেন ইলন মাস্ক। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, নিজ প্রতিষ্ঠান নিউরালিংকের একজন শীর্ষ নির্বাহীর সঙ্গে সংসার পেতেছেন ইলন। সেই ঘরে তাঁর যমজ সন্তানও হয়েছে। নিন্দুকেরা বলছেন, এ কারণেই শনিবারের সম্মেলনে পৃথিবীতে মানুষের জন্মহার বৃদ্ধির পক্ষে বক্তব্য দিয়েছেন ইলন মাস্ক।
ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:

একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
২০ ঘণ্টা আগে
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে এই এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই এক্সপো ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সান ফ্রান্সিসকোর বাসভবনে একটি পেট্রলবোমা (মোলোটভ ককটেল) নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার...
১ দিন আগে
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ পরিচিতি পাওয়া একটি চ্যানেল ‘দ্য দেশভক্ত’। ৬০ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের এই চ্যানেলের সঞ্চালক ভারতের আকাশ ব্যানার্জি। সাধারণত দেশ ও বৈশ্বিক রাজনীতি-অর্থনীতিসহ সংবাদ ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে কনটেন্ট তৈরি করেন তিনি। এ ধরনের কনটেন্টের ওপর এবার কঠোর নিয়ন্ত্রণ...
২ দিন আগে