বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের চলতি বছরের প্রথমার্ধে ৬২ বিলিয়ন ডলার কমে গেছে। এ ছাড়া জেফ বেজোসের ৬৩ বিলিয়ন ও মার্ক জাকারবার্গের মোট সম্পদের অর্ধেক কমে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার সম্পদ কমে গেছে। খবরটি বিশ্বব্যাপী চমক সৃষ্টি করেছে, কারণ এর আগে প্রথম ছয় মাসে এত বিপুল পরিমাণ অর্থ কারও কমেনি।
দুই বছর আগের তুলনায় এটি একটি বড় ধাক্কা। কারণ করোনা মহামারির সময় বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। ফলে অতি ধনীদের ভাগ্যে শিকে ছিঁড়েছিল। তাঁরা আরও ধনী হয়ে উঠেছিলেন। কিন্তু এখন মূল্যস্ফীতি মোকাবিলা করতে গিয়ে নীতিনির্ধারকেরা সুদের হার বাড়াচ্ছেন। ফলে ধনীদের সম্পদ কমতে শুরু করেছে।
এদিকে গত তিন মাস ছিল টেসলা ইনকর্পোরেটেডের সবচেয়ে খারাপ সময়।
ব্লুমবার্গ বলেছে, বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ কমছে। এটি সম্পদ বৈষম্য কমার জন্য একটি ভালো পদক্ষেপ। তবে সম্পদ কমার পরেও মাস্ক এখনো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিই রয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ ২০৮ দশমিক ৫ বিলিয়ন। অন্যদিকে ১২৯ দশমিক ৬ বিলিয়ন সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
২০ ঘণ্টা আগে
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে এই এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই এক্সপো ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সান ফ্রান্সিসকোর বাসভবনে একটি পেট্রলবোমা (মোলোটভ ককটেল) নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার...
১ দিন আগে
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ পরিচিতি পাওয়া একটি চ্যানেল ‘দ্য দেশভক্ত’। ৬০ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের এই চ্যানেলের সঞ্চালক ভারতের আকাশ ব্যানার্জি। সাধারণত দেশ ও বৈশ্বিক রাজনীতি-অর্থনীতিসহ সংবাদ ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে কনটেন্ট তৈরি করেন তিনি। এ ধরনের কনটেন্টের ওপর এবার কঠোর নিয়ন্ত্রণ...
২ দিন আগে