কর্মস্থলে সশরীরে না ফিরলে কর্মীদের ছাঁটাই করার হুমকি দিয়েছিলেন টেসলার মালিক ইলন মাস্ক। এর পর কর্মীরা ফিরেছেন ঠিকই, তবে তাদের কাজের জায়গা দিতে পারছে না টেসলা।
করোনার বিধিনিষেধের কারণে যে কর্মীরা বাসায় বসে কাজ করছিলেন, তাঁদের সশরীরে অফিসে ফেরার নির্দেশ দিয়ে মাস্ক বলেছিলেন, অফিসে হাজির না থাকলে ধরে নেওয়া হবে যে তারা ইস্তফা দিয়েছেন।
দ্য ভার্জের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে অবস্থিত টেসলার অফিসে ফিরে নিজের গাড়ি রাখারই জায়গা পাচ্ছিলেন না টেসলা কর্মীরা। এত গেল অফিসের বাইরের পরিস্থিতি, ভেতরেও কাজে বসার জন্য ডেস্ক খালি পাচ্ছিলেন না তাঁরা। এমনকি দুর্বল ইন্টারনেট সংযোগও হোম অফিস থেকে ফিরে আসা কর্মীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেসলার কয়েকজন কর্মী জানান, অফিসে ডেস্ক সংকট এতটাই ছিল যে, ম্যানেজাররা নিজের কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন। আর যারা কাজ করার জন্য বসার জায়গা পেয়েছেন, তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল দুর্বল ওয়াই-ফাই সংযোগ।
ফ্রেমন্টে টেসলার অফিস ও নির্মাণ কারখানা দুটোই আছে এবং করোনা মহামারির প্রকোপে সিংহভাগ কর্মী নিজের বাসা থেকেই কাজ করছিলেন বলে জানিয়েছে ভার্জ।
২০১৯ সালের পর থেকে টেসলার কর্মী সংখ্যা দ্বিগুণ হয়ে ৯৯ হাজার ২১০ জনে পৌঁছেছে। কিন্তু এ মাসের শুরুতে বিশ্ব অর্থনীতি নিয়ে নিজের ‘বাজে অনুভূতি হচ্ছে’ বলে প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছেন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৩ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৪ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৪ দিন আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
৪ দিন আগে