বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে আইনত তাঁর নাম ও লিঙ্গ পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছেন। নতুন পরিচয়ের পাশাপাশি বাবার সঙ্গে কোনো সম্পর্কও রাখতে চান না মাস্কের মেয়ে। বিবিসির খবরে এমনটাই জানানো হয়েছে।
মাস্কের মেয়ে বলেছেন, ‘আমি আমার জন্মদাতা পিতার সঙ্গে কোনো উপায়ে, কোনো কিছুতেই সম্পর্ক রাখতে চাই না।’
আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, সম্প্রতি ১৮ বছরে পা দিয়েছেন জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক। নিজের লিঙ্গ পরিচয় পরিবর্তনের যাবতীয় তথ্য জমা করেছেন মাস্কের মেয়ে। নতুন নামের জন্যও রেজিস্ট্রি করেছেন তিনি।
জানা গেছে, গত এপ্রিলে সান্তা মনিকার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপ্রিম কোর্টে নাম পরিবর্তন এবং নতুন জন্ম সনদের জন্য পিটিশন করেন মাস্কের মেয়ে।
পিটিশনে জাস্টিন উইলসনের নাম তাঁর মা হিসেবে উল্লেখ করেছেন জেভিয়ার। তিনি বলেন, ‘আমার জন্মসনদে লিঙ্গের জায়গায় পুরুষ উল্লেখ করা রয়েছে, কিন্তু লিঙ্গ পরিবর্তনের পর বর্তমানে আমি একজন নারী। নতুন পরিচয়পত্রে আমি বাবার নাম উল্লেখ চাই না।’
২০০৮ সালে এলন মাস্কের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর স্ত্রী জাস্টিন উইলসনের। তারপর থেকে মায়ের সঙ্গেই থাকতেন জেভিয়ার। ফলে স্বাভাবিকভাবেই বাবার সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তাঁর।
প্রসঙ্গত, মে মাসেই রিপাবলিকান পার্টির প্রতি নিজের সমর্থন ঘোষণা করেছিলেন মাস্ক। এই রিপাবলিকানরাই গোটা দেশে ট্রান্সজেন্ডারদের ক্ষমতা সীমিত করার আইন প্রস্তাব করেছিল।
২০২০ সালেও এলন মাস্ক ট্রান্সজেন্ডারদের নিয়ে একটি বিতর্কিত টুইট করেছিলেন। টেসলা সিইও লিখেছিলেন, ‘আমি সম্পূর্ণরূপে ট্রান্সদের সমর্থন করি। কিন্তু, এই সর্বনামগুলো একটি দুঃস্বপ্নের মতো।’

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে। আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়...
৬ ঘণ্টা আগে
সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার দেইর আল-জোর থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে (সানা) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে ৩৫ জনের প্রাণ গেছে। আহতদের মধ্যে...
৬ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিতসাগর উপকূলে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি-সমর্থিত বাহিনী ইয়েমেনে হুতিদের অবস্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। এর ফলে উপসাগরীয় যুদ্ধ নতুন এক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ...
৭ ঘণ্টা আগে
টানা ৪৯ দিনের আন্দোলনের পর অবশেষে দিল্লির যন্তর মন্তরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাস এবং নিট (এনইইটি) প্রশ্নপত্র...
৯ ঘণ্টা আগে