
নাম পরিবর্তনের অনুমতি পেয়েছেন বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা। ইলন মাস্কের ১৮ বছর বয়সী কন্যার নাম ছিল জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক। আদালতের রায়ের ফলে তিনি তাঁর নাম বদলে ভিভিয়ান জেনা উইলসন রাখতে পারবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাবলয়েড ম্যাগাজিন টিএমজেডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইলন মাস্কের কন্যা বাবার সঙ্গে সম্পর্কচ্ছেদ এবং নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছিলেন। ভিভিয়ান জেনা উইলসন তাঁর ১৮ তম জন্মদিনের অল্প কয়েক দিন পরেই আদালতে এই আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে তাঁর নাম পরিবর্তনের অনুমতি দেয়। এর আগে, ইলন মাস্কের স্ত্রী ও ভিভিয়ানের মা জাস্টিন উইলসনের সঙ্গে ইলন মাস্কের বিয়ে বিচ্ছেদ হয় ২০০৮ সালে।
টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের কন্যা আগে জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক আগে নারী বলে পরিচিত হতেন। কিন্তু আদালতের এই রায়ের ফলে তাঁকে এখন দ্রুতই নতুন জন্মসনদ দেওয়া হবে।
ভিভিয়ান জেনা উইলসন তাঁর আবেদনে বলেছিলেন, ‘আমি কোনোভাবেই, কোনো উপায়েই আর আমার বাবার সঙ্গে থাকতে চাই না।’ তবে মাস্কের সঙ্গে তাঁর সন্তানের এমন সম্পর্কের বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি।
ভিভিয়ানের পর ইলন মাস্কের আরও ৮ সন্তান জন্ম গ্রহণ করে। তাদের মধ্যে ১ জন জন্মের অল্প কয়েক দিন পরেই মারা যায়।

দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে ৩ মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা এই নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
৬ মিনিট আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
১৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
৩৩ মিনিট আগে
বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে এখন দুই লাখ ইয়েন দিতে হবে।
২ ঘণ্টা আগে