মোবাইল ফোনের প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে ফোল্ডিং ও ফ্লিপ স্মার্টফোনগুলো। কয়েক বছর ধরে বেশ কয়েকটি কোম্পানি ভাঁজযোগ্য বা ফোল্ডেবল ডিভাইস তৈরি করেছে। তবে এ দৌড়ে এক ধাপ এগিয়ে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। বিশ্ববাজারে প্রথমবারের মতো তিনবার ভাঁজ করা যায় (ট্রাই ফোল্ড ফোন) এমন স্মার্টফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। তবে অনেক প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিভাইসটি প্রায় প্রস্তুত।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমঅ্যারিনা–তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের কনজিউমার বিজনেস ডিভিশনের সিইও রিচার্ড ইউকে এই তিনবার ভাঁজযোগ্য ডিভাইসটি একাধিকবার ব্যবহার করতে দেখা গেছে। এছাড়া সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমবারের মতো তিনবার ভাঁজযোগ্য স্মার্টফোন সম্পর্কে কথা বলেছেন। এই অনুষ্ঠানে এক গ্রাহক ফোনটির উন্মোচন কবে হবে সে সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তখন ইউ সরাসরি বলেন, ‘আগামী মাসে।’
তবে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে সিইও এর এই ইঙ্গিতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে, কয়েকদিনের মধ্যে ফোনটির টিজার প্রকাশ করা হতে পারে।
আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া না গেলেও সামাজিক যোগযোগ মাধ্যমে থেকে ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। এই মাসের শুরুতে, হুয়াওয়ের সিইও ইউ–এর একটি ছবি ভাইরাল হয়। এই ছবিতে তাকে তিনবার ভাঁজযোগ্য স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায়। ছবি থেকে বোঝা যায়, সেলফি ক্যামেরার জন্য ডিভাইসটির স্ক্রিনের মাঝে একটি পাঞ্চ-হোল রয়েছে। ডিভাইসের স্ক্রিনেও দুটি ভাঁজ রয়েছে কারণ ফোনটিতে দুটি হিঞ্জ (ফোনের দুটি অংশকে যুক্ত করার জন্য একটি টুল) রয়েছে। এটি সাধারণ ভাঁজযোগ্য স্মার্টফোনগুলো, যেমন হুয়াওয়ে মেট এক্স ৫, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর চেয়ে তুলনায় ভিন্ন। ইউ-এর হাতে থাকা ফোনটিকে বেশ পাতলা মনে হয়েছে।
এক্সের ডিজিটাল চ্যাট স্টেশন অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, এর আগে ফাঁস হওয়া প্রোটোটাইপ ছবির সঙ্গে এই ডিভাইসের মিল রয়েছে। এতে ১০ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে যা একটি ট্যাবলেটের সমান। অর্থাৎ ডিভাইসটি ভাঁজ খুললে এটি একটি ট্যাবলেটের মতো দেখতে হবে আর তিনবার ভাঁজের পর একটি স্মার্টফোনের আকারের হবে। ডিভাইসটিতে কিরিন ৯ সিরিজ প্রসেসর ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ডিভাইসটি মেট সিরিজের অন্তর্ভুক্ত হবে ও মেট ৭০ এর আগে উন্মোচন করা হবে। কিন্তু মেট ৭০ এর উন্মোচন বিলম্বিত হওয়ায় তিনবার ভাঁজযোগ্য স্মার্টফোনের উন্মোচনও দেরিতে হবে বলে ধারণা করা হচ্ছে।
হুয়াওয়ে মেট ফোল্ডেবল স্মার্টফোন ছাড়াও, গুগল পিক্সেল ৯প্রো ফোল্ড, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড, মটো রেজার, এবং ভিভো এক্স ফোল্ড সিরিজও বাজারে বিক্রি হচ্ছে। তবে এখন পর্যন্ত এগুলোর মধ্যে কোনোটিরই তিনবার ভাঁজ করার বৈশিষ্ট্য নেই।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
২ দিন আগেসকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
৫ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
৫ দিন আগে
নব্বই বা শূন্য দশকের শুরুর দিকের সেই কোরবানির ঈদের দিনগুলোর কথা মনে আছে? হাটের গরু নিয়ে তুমুল উত্তেজনা কিংবা ঈদের দিন সকাল থেকে মাংস কাটাছেঁড়ার বিশাল ব্যস্ততা। এর মাঝেও আমাদের শৈশবের একটা বড় অংশজুড়ে থাকত ঈদ কার্ড। ঈদের আগের রাতে ড্রয়িংরুমে বসে একদিকে বড়রা যখন মাংস বিলি-বণ্টনের
৫ দিন আগে