ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়। তাই জেনে নিন, ফাঁকা শহরে দ্রুত এবং সহজে রাইড পাওয়ার কৌশল। তবে হ্যাঁ, ঢাকার বাইরের শহরগুলোতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা কিংবা টমটমের ওপরই ভরসা করতে হবে। সে ক্ষেত্রে প্রযুক্তি নিরুপায়।
ঈদের রাতে কোনো একটি নির্দিষ্ট অ্যাপের ওপর ভরসা করে বসে থাকবেন না। প্রথমে দেখুন আপনি যে শহরে আছেন, সেখানে কোন ধরনের রাইড শেয়ার অ্যাপ চালু আছে। আপনার স্মার্টফোনে থাকা দুই থেকে তিনটি অ্যাপে একসঙ্গে রাইড সার্চ করুন। যে অ্যাপে চালক আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, সেটি নিশ্চিত করুন এবং বাকিগুলো দ্রুত বাতিল করে দিন।
ফাঁকা শহরে চালকেরা সাধারণত মেইন রোড দিয়ে দ্রুত ট্রিপ শেষ করতে পছন্দ করেন বলে গলির ভেতরে ঢুকতে চান না। আপনি যদি কোনো গলির ভেতরে থাকেন, তবে অ্যাপে পিকআপ লোকেশনটি আপনার বাসার ঠিক সামনে না দিয়ে বড় রাস্তার মোড়ে বা কোনো পরিচিত ল্যান্ডমার্কে সেট করুন। এরপর হেঁটে গিয়ে সেখানে দাঁড়ান। এতে চালকদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
ঈদের রাতে অনেক চালকই ক্যাশ টাকা হাতে পেতে চান, আবার অনেকেই বোনাসের আশায় বা নিরাপত্তার কারণে ডিজিটাল পেমেন্ট পছন্দ করেন। রাইড খোঁজার সময় যদি ক্যাশ পেমেন্টে কাজ না হয়, তবে পেমেন্ট মেথড বদলে ডিজিটাল পেমেন্ট দিয়ে ট্রাই করুন। অনেক সময় পেমেন্ট মেথড পরিবর্তনের কারণে দ্রুত চালক পাওয়া যায়।
ইনড্রাইভ অ্যাপের বড় সুবিধা হলো, এখানে নিজের সুবিধামতো ভাড়া অফার করা যায়। যেহেতু ঈদের রাতে চালক কম থাকে, তাই অ্যাপের দেখানো ভাড়ার চেয়ে ২০ থেকে ৫০ টাকা বাড়িয়ে ভাড়া অফার করুন। বাড়তি ভাড়ার অফার দেখলে চালকেরা দ্রুত আপনার ট্রিপটি লুফে নেবেন।
আপনি যদি গাড়ি খুঁজতে থাকেন এবং বারবার ‘নো কার্স অ্যাভেইলেবল’ দেখায়, তবে শুধু উবার এক্স-এর ওপর ভরসা রাখবেন না। তবে তার আগে জেনে নিন, আপনার শহরে উবার এক্স বা প্রিমিয়াম সার্ভিস আছে কি না। থাকলে উবার এক্সএল বা উবার প্রিমিয়াম অপশনগুলো চেক করুন। ঈদের রাতে এই ক্যাটাগরিগুলোতে ভাড়া কিছুটা বেশি হলেও প্রতিযোগী কম থাকে। ফলে দ্রুত গাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে।
রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর অনেক চালকই ফাঁকা রাস্তায় দূরত্বের অজুহাতে ট্রিপ বাতিল করে দিতে চান। চালক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে নিজে থেকে তাঁকে একটি কল দিন। অত্যন্ত বিনীতভাবে বলুন যে আপনি মেইন রোডে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে কোনো গলিতে ঢুকতে হবে না। চালক আশ্বস্ত হলে ট্রিপ বাতিল করার ঝুঁকি কমে যায়।
ঈদের রাতে শহরের রাস্তা ফাঁকা থাকায় চালকেরা অনেক সময় দ্রুতগতিতে গাড়ি বা বাইক চালান। গাড়ি কিংবা বাইকে ওঠার পর চালককে শুরুতে অনুরোধ করুন, যেন তিনি গতি নিয়ন্ত্রণে রাখেন। ঈদ হোক নিরাপদ ও আনন্দের।

গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
১ দিন আগে
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক
১ দিন আগে
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
৩ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
৩ দিন আগে