
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে গ্রাহকদের সামনে চটকদার বিজ্ঞাপন প্রদর্শন করে বিভ্রান্ত করার অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তিতে ২৫ কোটি ডলার দিতে রাজি হয়েছে টেক জায়ান্ট অ্যাপল। এই অর্থ পাবেন যুক্তরাষ্ট্রের আইফোন ক্রেতারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে যারা আইফোন ১৫ এবং আইফোন ১৬ কিনেছেন, তারা প্রত্যেকে ২৫ থেকে ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।
গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে এই সমঝোতা প্রস্তাব জমা দেওয়া হয়। অ্যাপল কোনো ধরনের দায় স্বীকার না করলেও গত বছর দায়ের করা একটি সমন্বিত ‘ক্লাস অ্যাকশন’ মামলার দাবি মেটাতে এই বিপুল পরিমাণ অর্থ দিতে সম্মত হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছিল, আইফোনের এআই ফিচার নিয়ে অ্যাপল ‘মিথ্যা বিজ্ঞাপন’ প্রচার করেছে। কোম্পানিটি তাদের এসব ফিচারকে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামে অভিহিত করেছিল, যার মধ্যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’র উল্লেখযোগ্য উন্নতির প্রতিশ্রুতিও ছিল।
অ্যাপলের একজন মুখপাত্র বলেন, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রকল্পের আওতায় উন্মোচিত অনেকগুলো ফিচারের মধ্যে মাত্র দুটি অতিরিক্ত ফিচারের সহজলভ্যতা নিয়ে এই মামলা করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের জন্য উদ্ভাবনী পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার কাজে মনোনিবেশ করতে এই বিষয়টি মীমাংসা করেছি।’
গত সপ্তাহে সংশোধিত এক অভিযোগে আইনজীবীরা বলেন, এআই ফিচার নিয়ে অ্যাপলের প্রচার মূলত প্রতারণামূলক বিজ্ঞাপনের সমতুল্য। অভিযোগে বলা হয়, ‘অ্যাপল এমন সব এআই সক্ষমতার প্রচার চালিয়েছে যা সেই সময়ে বিদ্যমান ছিল না, এমনকি এখনো নেই। এসব ফিচার বাস্তবে আসতে অন্তত দুই বছর বা তার বেশি সময় লাগতে পারে। অথচ তারা একে যুগান্তকারী উদ্ভাবন হিসেবে বিপণন করেছে।’
আইনজীবীদের দাবি, ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো নতুন কোম্পানিগুলো যখন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চেয়ে এগিয়ে যাচ্ছিল, তখন তাদের সঙ্গে তাল মেলাতেই অ্যাপল তড়িঘড়ি করে এই এআই প্রচার শুরু করে।
বছরের পর বছর ধরে অ্যাপলের পণ্যে যথেষ্ট উদ্ভাবন না আনার জন্য সমালোচিত হয়ে আসছেন বিদায়ী প্রধান নির্বাহী টিম কুক। অ্যাপল প্রচারে দাবি করেছিল, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সিরিকে একটি সীমাবদ্ধ ভয়েস ইন্টারফেস থেকে পূর্ণাঙ্গ ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্টে রূপান্তর করবে। যা আদতে মিথ্যা ছিল বলে অভিযোগ তোলা হয়েছে।
আইনজীবীরা আরও বলেন, ‘আইফোন ১৬ গ্রাহকদের হাতে পৌঁছেছে অ্যাপল ইন্টেলিজেন্স ছাড়াই এবং উন্নত সেই সিরি কখনোই বাজারে আসেনি।’

‘সিনামন বান’ কোড নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে গত ১৬ জুন। প্রথমে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসে এটি পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও আপডেটটি আসবে।
২ ঘণ্টা আগে
নক্ষত্র, গ্রহ, গ্যাস, ধূলিকণাসহ আমরা যেসব বস্তু দেখতে পাই, তা পুরো মহাজগতের মোট ভর ও শক্তির মাত্র ৫ শতাংশ। এর বাকি অংশজুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এর প্রকৃতি এখনো অনেকটাই অজানা। এই অজানাকে ভেদ করতে, সেখানে কী আছে...
২ ঘণ্টা আগে
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া গতকাল সোমবার জানিয়েছে, তারা ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোর জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে আরও ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সংগ্রহের লক্ষ্যে কম্পিউট-ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম চালু করা।
৩ ঘণ্টা আগে
উন্নত প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা দখলের লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীনের শীতল যুদ্ধ আবারও এক নতুন মোড় নিয়েছে। মানব আকৃতির রোবট রপ্তানিকারক সবচেয়ে বড় দেশ চীন এবার যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা খেয়েছে।
৩ ঘণ্টা আগে