
স্ট্যাটাস আপডেটে ৬০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার সুবিধা ছিল। বিশেষ করে হোয়াটসঅ্যাপের চ্যানেলের জন্য ৬০ সেকেন্ডের স্টাটাস আপডেটটি বেশি কাজে লাগবে। কারণ এর মাধ্যমে চ্যানেলগুলো প্রয়োজনীয় বার্তা আরও ভালোভাবে ফলোয়ারদের কাছে পৌঁছানো যাবে।
ফিচারটি সম্পর্কে সর্বপ্রথম জানায় হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। ফিচারটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি হোয়াটসঅ্যাপের ২.২৪. ৭.৬ বেটা সংস্করণে পাওয়া যাবে। এটি ব্যবহারের জন্য এই বেটা সংস্করণ ডাউনলোড করতে হবে।
স্ট্যাটাস আপডেট ফিচার হোয়াটসঅ্যাপের একটি জনপ্রিয় ফিচার। এর মাধ্যমে ছবি, জিফ, টেক্সট ও ভিডিও যুক্ত করা যায়। তবে এগুলো এই ফিচারের মাধ্যমে দেওয়া স্ট্যাটাসগুলো শুধু ২৪ ঘণ্টা থাকে।
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল। এ ছাড়া ভারতীয় ব্যবহারকারীদের জন্য ইউপিআই পেমেন্টের ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। পেমেন্ট ফিচারে স্ক্যান করে বিভিন্ন সেবার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেমেন্ট করা যাবে।
ফিচারগুলো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারগুলো সকল ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে বলে আশা করা যায়।
গত ফেব্রুয়ারিতে চ্যাটিংয়ের ফিচারকে আরও উন্নত করার জন্য চারটি টেক্সট ফরম্যাট অপশন নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এগুলো মাধ্যমে চ্যাটের মধ্যেই বুলেট ও নম্বর তালিকা, বল্ক কোটস বা উদ্ধৃতি হাইলাইটস ও ইনলাইন কোড তৈরি করা যাবে। এর ফলে টেক্সটগুলো হাইলাইট হবে। অর্থাৎ টেক্সটগুলো সাধারণ টেক্সট থেকে আলাদা করা যাবে ও সুশৃঙ্খলভাবে থাকবে। অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও ম্যাকে এসব ফিচার ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: বাজেটে ৩৬০

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১২ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে