
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
এআই মডেল তৈরির জন্য শক্তিশালী কম্পিউটিং নেটওয়ার্ক তৈরি করতে এই উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ধরনের নেটওয়ার্ককে সুপারক্লাস্টার বলা হয়।
জাকারবার্গ বলেন, ‘মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবসে থাকবে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ কম্পিউটিং ক্ষমতা। গবেষকপ্রতি সবচেয়ে বেশি কম্পিউটিং রিসোর্সও থাকবে আমাদেরই। সেরা গবেষকদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
জাকারবার্গ জানান, প্রোমিথিয়াস নামের প্রথম সুপারক্লাস্টার ছাড়াও মেটা আরও কয়েকটি মাল্টিগিগাওয়াট ক্লাস্টার তৈরি করছে। এর মধ্যে ‘হাইপেরিয়ন’ নামের একটি সুপারক্লাস্টার কয়েক বছরের মধ্যে ৫ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের সক্ষমতা অর্জন করবে।
গত জুনে মেটা ঘোষণা দিয়েছিল, তারা একটি নতুন সংস্থা গঠন করেছে ‘মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’। এতে বিশ্বসেরা এআই গবেষক ও প্রকৌশলীরা যুক্ত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই নিয়ে মেটার নিয়োগ ও বিনিয়োগের গতি বেড়েছে। সম্প্রতি তারা ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ‘স্কেল এআই’-এ।
জাকারবার্গ ফেসবুক পোস্টে আরও বলেন, ‘আমরা সুপার ইন্টেলিজেন্স গড়ে তোলার জন্য শিল্পের সবচেয়ে প্রতিভাবান ও দক্ষ দল গঠনে মনোযোগ দিচ্ছি।’ এই সুপার ইন্টেলিজেন্স দলের জন্য ওপেনএআই ও অ্যাপলের প্রতিভাবানদের নিয়োগ দিচ্ছে মেটা।
উল্লেখ্য, এপ্রিলে মেটার তৈরি ‘লামা ৪’ এআই মডেল প্রত্যাশিত সাড়া পায়নি। এতে জাকারবার্গ হতাশ হন এবং এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ও গুগলের সঙ্গে টেক্কা দিতে মেটার কৌশল পুনর্গঠন করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে