
অ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে অপেক্ষাকৃত সস্তা ম্যাকবুক এয়ার। তবে চমকপ্রদ বিষয়টি হলো—এই ম্যাকবুকে আইফোনের চিপ ব্যবহার করা হবে। এমনই দাবি করেছেন তাইওয়ানের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কুও জানান, নতুন এই ম্যাকবুকটির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে।
১৩ ইঞ্চি মাপের হালকা এই ল্যাপটপে থাকবে আইফোন ১৬ প্রো-তে ব্যবহৃত এ১৮ প্রো চিপ। ম্যাকের এম-সিরিজ চিপের তুলনায় এটি তুলনামূলক কম শক্তিশালী হলেও এটি ২০২০ সালের ম্যাকের এম ১ চিপের সমতুল্য। ফলে দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট হবে বলেই ধারণা বিশ্লেষকদের।
কুও এর মতে, ২০২৬ সালে অ্যাপল এই ডিভাইসের ৫০ থেকে ৭০ লাখ ইউনিট উৎপাদন করবে। ডিভাইসটি গোলাপি ও হলুদ রঙে আসতে পারে। এর সঙ্গে থাকবে প্রচলিত সিলভার (ধূসর) রঙও।
বর্তমানে ম্যাকবুক এয়ারের দাম শুরু হয় ৯৯৯ ডলার থেকে। তাই এ১৮ প্রো চিপযুক্ত সস্তা ম্যাকবুক এয়ার বাজারে এলে কম বাজেটের ব্যবহারকারীদের মধ্যে ম্যাকবুকের চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ২০২৪ সালে অ্যাপলের মোট ম্যাক বিক্রির মধ্যে ম্যাকবুক এয়ারের অংশ ছিল ৩৩ শতাংশ। তবুও বিশ্ববাজারে অ্যাপল মাত্র ৯ দশমিক ২ শতাংশ কম্পিউটার বাজার দখল করে। ডেল, এইচপি ও লেনোভোর মতো ব্র্যান্ডগুলো অ্যাপলের চেয়ে অনেক বড় বাজার দখল করে আছে।
এ ১৮ প্রো চিপে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ থাকায়, এই সস্তা ল্যাপটপ নতুন করে অনেক ব্যবহারকারীর কাছে এআইভিত্তিক ফিচারগুলো পৌঁছে দিতে পারবে বলেও মনে করা হচ্ছে।
তবে এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: সিনেট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
১৭ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে