
অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পরিচয় চুরিতে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তা গুগলের মাধ্যমে ট্র্যাক করা শিগগিরই সম্ভব হবে।
গুগল আরও জানিয়েছে, তাদের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ ফিচারটি সম্প্রসারণ করা হচ্ছে। এতে পাসপোর্টের তথ্য, ড্রাইভিং লাইসেন্স নম্বর ও সোশ্যাল সিকিউরিটি নম্বরের তথ্য গোপন রাখার ফিচারও অন্তর্ভুক্ত করা হবে।
এ ধরনের তথ্য অনলাইনে দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তি গুগলের কাছে অনুরোধ করে সার্চ ফলাফল থেকে প্রাসঙ্গিক ওয়েব লিংক সরিয়ে দিতে পারবেন। বর্তমানে গুগলের এই মনিটরিং সুবিধাটি কেবল ব্যক্তির নাম, বাড়ির ঠিকানা, ইমেইল ঠিকানা ও ফোন নম্বর পর্যন্ত সীমিত রয়েছে।
গতকাল মঙ্গলবার করপোরেট ব্লগে দেওয়া এক পোস্টে গুগল জানায়, আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে এই টুল সম্প্রসারণ শুরু হবে। প্রাথমিকভাবে এটি কেবল যুক্তরাষ্ট্রে চালু হবে। পরবর্তীতে আরও বিভিন্ন দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
তবে গুগল জানিয়েছে, কোনো ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য ট্র্যাক করতে চাইলে ব্যবহারকারীকে আগে সেই নির্দিষ্ট তথ্য নিবন্ধন করতে হবে। উদাহরণ হিসেবে, ড্রাইভিং লাইসেন্স অনলাইনে কোথাও প্রকাশ পাচ্ছে কি না তা পর্যবেক্ষণ করতে চাইলে ব্যবহারকারীকে নিজের লাইসেন্স নম্বর গুগলে নিবন্ধন করতে হবে।
ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, অপব্যবহার রোধ ও গোপনীয়তা নিশ্চিত করতে গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুলে কঠোর নিরাপত্তা প্রোটোকল ও উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে গত বছর তথ্য ও পরিচয় চুরির ঘটনা বেড়েছে। ফেডারেল ট্রেড কমিশনের কাছে ১১ লাখের বেশি অভিযোগ জমা পড়েছে।
পরিচয় জালিয়াতির সবচেয়ে প্রচলিত ধরন হলো, ক্রেডিট কার্ড-সংক্রান্ত প্রতারণা, যেখানে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কেনাকাটা করা বা নতুন ক্রেডিট অ্যাকাউন্ট খোলা হয়।
এর পরেই রয়েছে এমন চুরি, যেগুলোর মাধ্যমে অন্যের তথ্য ব্যবহার করে চাকরি নেওয়া, চিকিৎসা সুবিধা গ্রহণ বা সরকারি ভাতা পাওয়ার চেষ্টা করা হয়।

গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
১ দিন আগে
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক
১ দিন আগে
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
৪ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
৪ দিন আগে