
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরিচালন প্রক্রিয়া আধুনিকায়নে পাঁচটি নতুন টাস্কফোর্স গঠন করা হয়েছে। সদ্য নিযুক্ত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশ এই প্যানেলগুলোর নেতৃত্ব দেওয়ার জন্য একদল বহিরাগত বিশেষজ্ঞের নাম ঘোষণা করেছেন। তবে এই তালিকায় গেমিং জায়ান্ট ‘এক্সবক্স’-এর প্রধান নির্বাহী (সিইও) আশা শর্মার অন্তর্ভুক্তি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
টাস্কফোর্সের প্যানেলগুলোতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শীর্ষ প্রযুক্তি বিনিয়োগকারী এবং বিশিষ্ট করপোরেট নির্বাহীদের স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে আশা শর্মাকে ‘উৎপাদনশীলতা ও কর্মসংস্থান’ (প্রোডাক্টিভিটি অ্যান্ড জবস) বিষয়ক প্যানেলের অন্যতম প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
আশা শর্মার এই নিয়োগটি বেশ আলোচনার জন্ম দিয়েছে, কারণ মাত্র কয়েক দিন আগেই তিনি এক্সবক্সে বড় ধরনের পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন।
ঘোষণা অনুযায়ী, ২০২৭ অর্থবছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩ হাজার ২০০ কর্মী চাকরি হারাচ্ছেন। এই বিপুল ছাঁটাইয়ের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন এক্সবক্সের বর্তমান গেম ডেভেলপাররা। তাঁদের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে এক্সবক্সের বেশ কিছু অত্যন্ত জনপ্রিয় এবং মূল্যবান ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
এমন একটি সময়ে কর্মসংস্থান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ টাস্কফোর্সের নেতৃত্বে তাঁর অন্তর্ভুক্তি নীতি নির্ধারণী মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আশা শর্মা ‘উৎপাদনশীলতা ও কর্মসংস্থান’ প্যানেলের মোট তিনজন প্রধানের একজন হিসেবে দায়িত্ব পালন করবেন। এই টাস্কফোর্সের মূল কাজ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ উদীয়মান প্রযুক্তিগুলো কীভাবে সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলছে, তা খতিয়ে দেখা। এই গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সুদের হার এবং মুদ্রানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই কমিটিতে আশা শর্মার সহযোগী হিসেবে থাকছেন: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক চার্লস আই জোনস, যিনি বর্তমানে এআই নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘অ্যানথ্রোপিক’-এ কর্মরত; সিলিকন ভ্যালির খ্যাতনামা ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ড্রেসেন, যিনি এআই প্রযুক্তির পেছনে বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগের জন্য সুপরিচিত।
এক বিবৃতিতে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশ বলেন, ‘মূল্য স্থিতিশীলতা রক্ষা এবং কর্মসংস্থান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফেডারেল রিজার্ভের অঙ্গীকার দৃঢ়। একই সঙ্গে আমরা আমাদের দায়িত্ব অত্যন্ত কঠোরতার সাথে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘গত এক প্রজন্মে মার্কিন অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে, যা বর্তমান সময়ে সবচেয়ে বেশি দৃশ্যমান। প্রতিটি টাস্কফোর্স গভীরভাবে খতিয়ে দেখবে যে আমাদের নীতিনির্ধারকদের কাজের ধরন, বিশ্লেষণাত্মক হাতিয়ার এবং নীতিগত দৃষ্টিভঙ্গি আরও উন্নত করা যায় কি না। এই ক্রান্তিকালে আমাদের কার্যকারিতা বাড়াতে বিভিন্ন বিষয়ের সেরা প্রতিভারা আমাদের সাথে কাজ করতে রাজি হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট: ফেডারেল রিজার্ভকে এমনভাবে প্রস্তুত করা যাতে এটি তার লক্ষ্য অর্জনে সবচেয়ে সফল হতে পারে।’

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে সাইবার হামলার উপযোগী সফটওয়্যার তৈরির অভিযোগে ১৫ বছর বয়সী এক হাইস্কুল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সাইবার হামলার কারণে জাপানের জনপ্রিয় এনিমে স্ট্রিমিং সেবা ‘বান্দাই চ্যানেল’-এর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং
২ দিন আগে
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রতিষ্ঠানটিকে বিক্রি না করে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।
৩ দিন আগে
ফুটবল শুধু ২২ জনের শারীরিক কসরত নয়, এটি আসলে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া বা বোঝাপড়ার জটিল এক মনস্তাত্ত্বিক খেলা। বিশ্ব ফুটবলে যুগে যুগে কত কৌশল, তত্ত্ব ও ট্যাকটিক্যাল সিস্টেমের যে জন্ম হয়েছে, তার ইয়ত্তা নেই।
৩ দিন আগে
আমরা এরই মধ্যে ক্যামেরা, মাইক্রোফোন, টাচ স্ক্রিন প্রযুক্তি পেয়ে গেছি। এগুলো দৃষ্টি ও শ্রবণশক্তি এবং অনুভবের প্রযুক্তিগত প্রয়োগ। তবে বিজ্ঞানীরা এখন কাজ করছেন ঘ্রাণশক্তি নিয়ে। সম্প্রতি গবেষকেরা তৈরি করেছেন ইলেকট্রিক নাক বা ই-নাক।
৩ দিন আগে