
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রতিষ্ঠানটিকে বিক্রি না করে আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেবে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু আমরা বিক্রি করব না। আমরা টেলিটককে আপগ্রেড করব। প্রতিযোগিতামূলক এই বাজারে রাষ্ট্রীয় অপারেটরের উপস্থিতি প্রয়োজন।’
সম্প্রতি সরকারের কাছে পাঠানো এক প্রস্তাবে রাষ্ট্রায়ত্ত টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বে কাজ করার আগ্রহ প্রকাশ করে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন। একই সঙ্গে টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার প্রস্তাবও দেয় প্রতিষ্ঠানটি।
এ ছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদে বিনিয়োগ বা অংশীদার হওয়ার আগ্রহের কথাও জানায় ভিওন।
গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভিওনের চেয়ারম্যান অগি কে ফাবেলা বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সহায়তার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ভিওন নিজেই ২৫ কোটি ডলার (প্রায় ৩ হাজার ৮১ কোটি টাকা) বিনিয়োগ করবে এবং অবশিষ্ট অর্থ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে আনতে কাজ করবে বলে জানানো হয়।
প্রস্তাবিত বিনিয়োগের সম্ভাব্য খাতগুলোর মধ্যে রয়েছে পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত সংযোগপ্রযুক্তি।
এদিকে নগদ বিক্রির বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, নগদ নিয়ে মামলা রয়েছে। মামলার নিষ্পত্তির পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
নগদ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখছে। তিনি বলেন, একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা উদ্ধার করা খুবই কঠিন।
সরকারের অবস্থান অনুযায়ী, টেলিটককে রাষ্ট্রীয় মালিকানায় রেখেই প্রতিযোগিতামূলক ও আধুনিক অপারেটর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নগদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আদালতে চলমান মামলার ফলাফলের ওপর নির্ভর করবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য একটি আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
১১ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অন্য অপারেটরদের বাজারে প্রতিযোগিতার মধ্যে রাখতে টেলিটককে সরকারের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান
১ দিন আগে
‘মিউজ ইমেজ’ নামের এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের পাবলিক (সবার জন্য উন্মুক্ত) অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে এআই–নির্ভর নতুন ছবি তৈরি করতে পারতেন। প্রম্পটে (নির্দেশনা) কেবল কোনো পাবলিক প্রোফাইলের নাম উল্লেখ করলেই সেই প্রোফাইলের ছবিগুলোর ওপর ভিত্তি করে নতুন ছবি তৈরি করা যেত।
২ দিন আগে
অভিযোগপত্রে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি লিখেছে, ওপেনএআই এখন এমন সব মানুষকে চাকরি দিয়েছে, যাদের একসময় অ্যাপলের ট্রেড সিক্রেটের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে, ওপেনএআই তাদের হার্ডওয়্যার তৈরির কাজকে গতিশীল করতে সেই গোপন তথ্য ব্যবহারের অধিকার পেয়ে যাবে।
৩ দিন আগে