
পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের বেশকিছু ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না। আগামী ৩১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু স্মার্টফোনে এই ম্যাসেজিং সেবা বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে অন্তত আইওএস ১২ এবং অ্যান্ড্রোয়েড ৪.১ সিস্টেমের ফোন থাকতে হবে। এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, এখন ৮৯ শতাংশ আইফোন ব্যবহারকারী আইওএস ১৫ ব্যবহার করছেন, যেখানে ৪ শতাংশ ব্যবহারকারীর আইওএস ১৩ বা তার আগের সংস্করণ ব্যবহার করছেন।
সমর্থন বন্ধ হওয়ার তালিকায় থাকা ফোনগুলি বেশ পুরানো এবং তাদের বেশিরভাগই নতুন অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর মধ্যে রয়েছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, সনি এবং এলজির তৈরি বিভিন্ন মডেল -
অ্যাপল
আইফোন ৫ এবং আইফোন ৫ সি।
স্যামসাং
গ্যালাক্সি এসিই ২, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এসটু, গ্যালাক্সি এসথ্রি মিনি, গ্যালাক্সি ট্রেন্ডটু, গ্যালাক্সি ট্রেন্ড লাইট এবং গ্যালাক্সি এক্সকাভারটু।
হুয়াওয়ে
এসেন্ড ডি, এসেন্ড ডি১, এসেন্ড ডি২, এসেন্ড জি৭৪০, এসেন্ড মেট এবং এসেন্ড পি১।
সনি
সনি এক্সপেরিয়া আরক এস, এক্সপেরিয়া মিরো এবং এক্সপেরিয়া নিও এল।
এলজি
ইন্যাক্ট, লুসিডটু, অপ্টিমাস ফোরএক্স এইচডি, অপ্টিমাস এফ ৩, অপ্টিমাস এফ৩ কিউ, অপ্টিমাস এফ ৫, অপ্টিমাস এফ ৬, অপ্টিমাস এফ ৭, অপ্টিমাস এলটু ২, অপ্টিমাস এলথ্রি ২, অপ্টিমাস এলথ্রি ২ ডুয়াল, অপ্টিমাস এলফোর ২, অপ্টিমাস এলফোর ২ ডুয়াল, অপ্টিমাস এলফাইভ, অপ্টিমাস এলফাইভ ডুয়াল, অপ্টিমাস এলফাইভ ২, অপ্টিমাস এলসেভেন, অপ্টিমাস এলসেভেন ২, অপ্টিমাস এলসেভেন ২ ডুয়াল এবং অপ্টিমাস নিট্রো এইচডি।
হোয়াটসঅ্যাপ সমর্থন না করা ফোনের তালিকায় আরও রয়েছে লেনোভো এ৮২০, এইচটিসি ডিজায়ার ৫০০, উইকো সিন্ক ফাইভ, উইকো ডার্কনাইট জেডটি, আর্কোস ৫৩ প্ল্যাটিনাম, গ্র্যান্ড এস ফ্লেক্স জেডটিউ, গ্র্যান্ড এস কোয়াড ভি৯৮৭ জেডটিই, কোয়াড এক্স এল এবং মিমো জেডটিই ভি৯৫৬।
এই সম্পর্কিত আরও পড়ুন:

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
৩ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
৩ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৪ দিন আগে