নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য ভারতে কেবল এক মাসেই ১৬ লাখের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এনডিটিভি জানায়, গত ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে এসব অ্যাকাউন্ট। তথ্যপ্রযুক্তি আইন মেনে চলার প্রসঙ্গে এমনটা জানিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, তারা নেট মাধ্যমে ঘটে চলা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবচেয়ে বেশি তৎপর। হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে তারা দীর্ঘদিন ধরেই এ ধরনের দুর্বৃত্তি আটকাতে অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম মেধা ও বিজ্ঞানীদের ওপর বিনিয়োগ করে আসছে। হোয়াটসঅ্যাপের নিজস্ব সুরক্ষাব্যবস্থার পাশাপাশি ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
সাধারণত হোয়াটসঅ্যাপের নির্দেশাবলি অমান্য করলে সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। তবে শুধু ক্ষতিকারক কর্মকাণ্ড নয়, ভুল ও মিথ্যা খবর প্রচার, অসমর্থিত সূত্র থেকে আসা বার্তা বা ছবি একাধিক মানুষকে পাঠানোর জন্যও নিষিদ্ধ করা হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য এর আগে দেশটিতে গত মার্চে সাড়ে ১৮ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ।
এই সম্পর্কিত আরও পড়ুন:

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে