
বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার দিক থেকে খ্যাত। হোয়াটসঅ্যাপে আগে থেকেই সংরক্ষিত আছে অসংখ্য মজার স্টিকার। এত দিন শুধু তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে এই স্টিকারগুলো কাস্টমাইজড করা যেত। এখন সেই সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপও।
অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ এই সুযোগ নিয়ে এসেছে সম্প্রতি। তবে তা মোবাইল অ্যাপে পাওয়া যাবে না। পাওয়া যাবে ওয়েবে। এখন থেকে এর ওয়েব প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী স্টোরেজে সংরক্ষিত ছবি থেকে নিজস্ব স্টিকার তৈরি করতে পারবেন।
অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, হোয়াটসঅ্যাপ ওয়েবে একজন ব্যবহারকারী যখন টেক্সটের পাশে স্টিকার সিলেক্টর নিয়ে আসবেন, তখন সম্প্রতি ব্যবহার করা স্টিকারগুলোর জন্য ‘ক্রিয়েট’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ সিস্টেম ফাইল থেকে যেকোনো ইমেজ নির্বাচনের জন্য একটি টেক্সট দেখাবে। ইমেজ নির্বাচনের পর অ্যাপের নিজস্ব ইমেজ এডিটরের মাধ্যমে সহজেই তা নিজের মতো করে অদলবদল করা যাবে। এমনকি তাতে কোনো টেক্সট, ইমোজি বা অন্যান্য স্টিকার সহজেই যোগ করা যাবে।
বলে রাখা ভালো, কাস্টমাইজড করা স্টিকার আপাতত মোবাইলে ব্যবহার করা যাবে না। শুধু ডেস্কটপে ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ওয়েবে এই সুযোগ মিলবে। তবে খুব শিগগিরই মোবাইলেও এ সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
২ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৪ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
২০ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
১ দিন আগে