স্মার্টফোন বা মোবাইল নম্বর পরিবর্তন করলে হোয়াটসঅ্যাপের সব মেসেজ গায়েব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভয়ে অনেকে ঠেকায় পড়লেও নম্বর পরিবর্তন করেন না। কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট অক্ষত রেখেই নম্বর পরিবর্তনের কৌশল আছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই এই কাজটি করা যায়।
তবে এই কৌশলটি কাজ করার জন্য নতুন নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। কারণ সক্রিয় করার সময় ওই নম্বরে ওটিপি যাবে। সেটি না দিলে নতুন নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় হবে না।
১. হোয়াটঅ্যাপ অ্যাপে সেটিংস-এ যান
২. ‘অ্যাকাউন্ড’ অপশনটি খুলুন এবং এরপর ‘চেঞ্জ নাম্বার’ অপশনটি সিলেক্ট করুন। এরপর নেক্সট-এ ক্লিক করুন।
৩. নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান ও নতুন মোবাইল নম্বর দিতে হবে। নতুন বলতে পরিবর্তন করে যে নম্বরটি আপনি দিতে চান।
৪. কনফারমেশনের জন্য স্ক্রিনে নতুন একটি মেসেজ দেখাবে।
৫. এখানে বেশ কয়েকটি অপশন থাকবে- অল কনট্যাক্টস, কনট্যাক্টস আই হ্যাভ এবং কাস্টম। এই অপশনগুলো সিলেক্ট করতে হবে।
৬. নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কনট্যাক্ট ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।
৭. এবার ‘ডান’-এ ক্লিক করুন।
উপরের ধাপগুলো ঠিকঠাক সম্পন্ন হলে অ্যাপটি রিস্টার্ট করতে হবে এবং ওটিপি চাইবে। নতুন নম্বরে যাবে ওটিপি। ওটিপি দিলেই নতুন নম্বরেও আগের নম্বরে থাকা চ্যাট হিস্টোরি অক্ষত থাকবে।

চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
২ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৪ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
২০ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
১ দিন আগে