Ajker Patrika

৬০ হাজার কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগে’র সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

আজকের পত্রিকা ডেস্ক­
৬০ হাজার কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগে’র সুযোগ দিচ্ছে মাইক্রোসফট
ফাইল ছবি

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট বিশ্বব্যাপী প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের (ভলান্টারি বাইআউট) প্রস্তাব দিয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাড়াতে এবং সামগ্রিক পরিচালন ব্যয় কমানোর অংশ হিসেবে কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে।

গতকাল সোমবারে ঘোষিত এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে মাইক্রোসফটের মোট জনবলের প্রায় এক-চতুর্থাংশ বা ২৭ শতাংশ কর্মী এর আওতাভুক্ত হবেন।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং যুক্তরাজ্যের কিছু নির্দিষ্ট টিমের ‘ভাইস প্রেসিডেন্ট’ স্তর ও তার নিচের পদের কর্মীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। তবে ডেটা সেন্টার, বিক্রয় এবং বিপণন বিভাগে কর্মরত কর্মচারীদের এই প্রস্তাবের বাইরে রাখা হয়েছে।

কর্মীদের ই-মেইলে দেওয়া এক বার্তায় মাইক্রোসফটের চিফ পিপল অফিসার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান বলেন, ‘আমাদের এই “ভলান্টারি এক্সিট অফার” বা স্বেচ্ছায় পদত্যাগের সুযোগটি পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। এটি কর্মক্ষেত্রের নমনীয়তা বাড়াবে এবং কর্মীদের নিজস্ব ক্যারিয়ারের পরবর্তী ধাপ বেছে নেওয়ার সুযোগ দেবে।’

চলতি বছরে এটি মাইক্রোসফটের দ্বিতীয় বৃহৎ স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ। এর আগে গত এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে তাদের মোট কর্মীর প্রায় ৭ শতাংশকে আগাম অবসরের সুযোগ দেয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, সে সময় যোগ্য কর্মীদের প্রায় ৩০ শতাংশ এই অবসর ভাতা গ্রহণ করেছিলেন।

নিয়ন্ত্রক সংস্থার নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের শেষে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। কিন্তু ২০২৬ সালের জুনের শেষ নাগাদ বিশ্বব্যাপী তা কমে ২ লাখ ২৩ হাজারে দাঁড়ায়।

চলতি সপ্তাহেই মাইক্রোসফটের সর্বশেষ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ঠিক তার আগেই এআই প্রযুক্তির বিপুল ব্যয়ের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে এই বড় ধরনের জনবল পুনর্গঠনের ঘোষণা দিল বিশ্বখ্যাত এই প্রযুক্তি সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত