
বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে রাজধানীর রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান। মঙ্গলবার (২০ মে) সাতদিনব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র করপোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৫৯ জন টেনিস খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতায় মোট আটটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো—পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, অনূর্ধ্ব-১২ বালক একক, অনূর্ধ্ব-১২ বালিকা একক, অনূর্ধ্ব-১৬ বালক একক এবং অনূর্ধ্ব-১৬ বালিকা একক। নকআউট পদ্ধতিতে প্রতিটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিজয়ীদের অভিনন্দন জানান এবং যারা পরাজিত হয়েছেন তাদের নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়া উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নানাবিধ সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া দেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রেও ব্যাংক ভূমিকা রেখে আসছে।

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২২ মিনিট আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
১ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে