
মাঠে অসাধারণ নৈপুণ্যের জন্য লিওনেল মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। মানবিক আচরণের কারণে মাঠের বাইরেও বেশ সুনাম আছে তারকা ফরোয়ার্ডের। এবার প্রকাশ্যে এসেছে কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন অধিনায়কের এক অজানা গল্প। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সের কর্মীদের মধ্যে বিশ্বকাপ বোনাসের একটি বড় অংশ ভাগ করে দিয়েছিলেন মেসি।
এ তথ্য এত দিন গোপনই ছিল। অবশেষে বিষয়টি সামনে আনলেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ জেরার্দো সালোরিও। দীর্ঘদিন জাতীয় দলে কাজ করা এই কোচ জানালেন, কাতার বিশ্বকাপ জয়ের পর বোনাসের অর্থ কেবল নিজের মধ্যে না রেখে এজেইজা ট্রেনিং গ্রাউন্ডের কর্মীদের বিলিয়ে দিয়েছিলেন ইন্টার মায়ামির হয়ে খেলা এই ফুটবলার।
‘ভিভে পারা কন্তারলো’কে দেওয়া সাক্ষাৎকারে সালোরিও বলেন, ‘মেসি কাতার বিশ্বকাপের পুরস্কারের অর্থ এএফএ ট্রেনিং গ্রাউন্ডের সব কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিল।’ কর্মীরা ঠিক কত অর্থ পেয়েছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি সালোরিও। তবে উপহারের পরিমাণ বোঝাতে তিনি বলেন, ‘প্রতিটি কর্মচারী যে অর্থ পেয়েছিল, তা দিয়ে প্রায় একটি অ্যাপার্টমেন্ট কেনা সম্ভব ছিল।’
সাক্ষাৎকারে মেসির আরেকটি পুরোনো মানবিক ঘটনার কথাও তুলে ধরেন সালোরিও। ২০১৬ সালে এএফএ প্রশাসনিক জটিলতার মধ্যে পড়লে কর্মচারীরা টানা তিন মাস বেতন পাননি। তখন একজন কর্মচারী সরাসরি মেসির কাছে বিষয়টি তুলে ধরেন। সালোরিওর ভাষ্য, ‘এক কর্মচারী গিয়ে মেসিকে বলেছিলেন, ‘লিও, আমরা তিন মাস ধরে বেতন পাইনি।’ তখন মেসি জানতে চাইল কত টাকা বাকি আছে। এরপর বলেছিল, সে বিষয়টি দেখবে। কিছুক্ষণ পরই কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়।’
মেসির ব্যক্তিত্ব নিয়ে প্রশংসা করতেও ভোলেননি সালোরিও, ‘ট্রেনিং গ্রাউন্ডে সবাই তাকে ভীষণ ভালোবাসে। সে সব পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, খুবই মাটির মানুষ। ওর মতো আর কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন হবে।’
জাতীয় দলের স্টাফদের সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক বহুবারই দেখা গেছে। কাতার বিশ্বকাপ জয়ের পর লুসাইল স্টেডিয়ামে উদযাপনের সময় দলের রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াসকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল তাঁকে। এ ছাড়া বিভিন্ন সময়ে দলের স্টাফদের সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা গেছে ফুটবলের এই মহাতারকাকে।

দারুণ এই গোলের পর আর আবেগ ধরে রাখতে পারেননি দোরিয়েলতন। গা থেকে জার্সি খুলে বুনো ও ভিন্ন রকম এক উদ্যাপনে মাতেন তিনি। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে আসরে নিজের গোল সংখ্যাকে ১২-তে নিয়ে গেলেন দোরিয়েলতন, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই
১ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে আলো ছড়ালেন জাকের আলী অনিক। সেঞ্চুরি তুলে নিয়েছেন আবাহনী লিমিটেডের এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো সেঞ্চুরি না করলেও এদিন ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাওহীদ হৃদয়।
২ ঘণ্টা আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে ধবল ধোলাই হয়েছে পাকিস্তান। সিরিজজুড়ে স্বাগতিকদের পেসারদের সামনে অসহায় ছিল শান মাসুদের দল। নাহিদ রানা, তাসকিন আহমেদদের গতিতে কেঁপেছে সফরকারীরা। এমন দারুণ একটি সিরিজ শেষে বাংলাদেশের পেসারদের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ‘বিপদের বন্ধু’ হিসেবে জিম্বাবুয়ের ভালোই পরিচিতি রয়েছে। যখন বাজে ফর্মের ভেতর দিয়ে যায়, তখনই জিম্বাবুয়ের বিপক্ষে ফেলে ফর্মে ফেরে বাংলাদেশ। বর্তমান পাকিস্তান দল যেন বাংলাদেশের কাছে জিম্বাবুয়ের মতোই। পাকিস্তানের বিপক্ষে জয় একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ। সিলেটে আজ ঐতিহাসিক জয়ে নাজমুল হোস
৩ ঘণ্টা আগে