
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দেশ বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের চিরবিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বাধীনতার আগে পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে খেলা আব্দুস সাদেক পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের হয়ে মাঠ মাতান এবং দেশের প্রথম হকি অধিনায়ক হওয়ার কীর্তি অর্জন করেন। তাঁর নেতৃত্বেই ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে অংশ নেয় বাংলাদেশ হকি দল, যা আন্তর্জাতিক হকি অঙ্গনে বাংলাদেশের প্রথম টুর্নামেন্ট।
কেবল হকিতেই নয়, ফুটবল ও ক্রিকেটেও সমান পারদর্শী ছিলেন সাদেক। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডের প্রথম ফুটবল অধিনায়ক ছিলেন তিনি। দেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তাঁকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়। মূলত পারিবারিক সূত্রেই ক্রীড়াঙ্গনে তাঁর পথচলা; তাঁর বাবা অ্যাডভোকেট আব্দুস সোবহান ছিলেন ব্রিটিশ আমলের একজন খ্যাতনামা সাঁতারু।
শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা হিসেবে আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে প্রথম জানাজা হবে। এরপর আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে।

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত দুই দলেরই পয়েন্ট ২। আজ যে দল জিতবে, তারাই উঠবে সেমিফাইনালে। দুবাইয়ে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সনি টেন ৪। এছাড়া রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুম। সান্তিয়াগো বার্নাব্যুতে
২৯ মিনিট আগে
প্রথমবারের মতো এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান। ২২ সেপ্টেম্বর তারা খেলবে টি-টোয়েন্টি। ঐতিহাসিক এই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে জাপান।
১ ঘণ্টা আগে
তিন দিনের ব্যবধানে ফের মাঠে নামবে কেন্ট। আজ তারা খেলতে নামবে ডার্বিশায়ারের বিপক্ষে। এবারও বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার হাসান মাহমুদ-সৈয়দ খালেদ আহমেদকে রেখে দিল কেন্ট। দলে দুই বিদেশি রাখার নিয়ম থাকলেও তিন বিদেশি ক্রিকেটার নিয়েছে ইংল্যান্ডের এই ক্লাব।
২ ঘণ্টা আগে
জিতেছেন বিশ্বকাপ। একমাত্র ফুটবলার হিসেবে দুইবার জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও লিখিয়েছেন নিজের নামে। অনেকেই বুঝে গেছেন যে এখানে কিলিয়ান এমবাপ্পের কথা বলা হচ্ছে। তবে তারকা এই ফুটবলার এখনো জেতেননি ব্যালন ডি’অর পুরস্কার। সেই ইচ্ছে প্রকাশ করতে গিয়েই তো
২ ঘণ্টা আগে