
আকাশে উড়ছে সুইডেন। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস দলটির। তবে দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তিউনিসিয়াকে উড়িয়ে দিলেও দল হিসেবে সুইডেনের সত্যিকারের পরীক্ষা নেবে ডাচরাই।
প্রথম ম্যাচে এশীয় পরাশক্তি জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। তাই নকআউট পর্বের পথে ফিরতে এই ম্যাচ জিততেই হবে রোনাল্ড কোম্যানের দলকে।
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস রয়েছে ৮ নম্বরে, আর সুইডেন ৩৪ নম্বরে। র্যাঙ্কিংয়ের বিচারে ডাচরা অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসের জায়গায় সুইডেনের পাল্লাই ভারী। বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্সের পর গ্রাহাম পটারের অধীনে দলটি নতুন প্রাণ ফিরে পেয়েছে। ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে আসা সুইডেন এখন টানা কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে ইতিবাচক ফল পেয়েছে।
অন্যদিকে নেদারল্যান্ডস টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচিত হলেও ড্র দিয়ে শুরু করেছে বিশ্বকাপ। তবে জাপানের বিপক্ষে ড্র করলেও তাদের স্কোয়াডে অভিজ্ঞতা ও মানের ঘাটতি নেই। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, দ্রুত আক্রমণ গড়া এবং উইং ব্যবহার করে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষমতা ডাচদের বড় শক্তি।
সুইডেনের প্রধান ভরসা আক্রমণভাগ। তিউনিসিয়ার বিপক্ষে গোল পেয়েছেন আলেক্সান্দার ইসাক ও ভিক্টর গিয়োকেরেস—ইউরোপের দুই ফর্মে থাকা ফরোয়ার্ড। একজনের গতি ও ড্রিবলিং, অন্যজনের শারীরিক শক্তি ও ফিনিশিং প্রতিপক্ষের জন্য বড় হুমকি। মাঝমাঠে ইয়াসিন আয়ারির সৃজনশীলতাও দলটিকে নতুন মাত্রা দিয়েছে।
সুইডেন কোচ গ্রাহাম পটার অবশ্য সতর্ক। তাঁর মতে, তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় কেবল ভালো শুরুর ইঙ্গিত, এর বেশি কিছু নয়। কারণ, এবার প্রতিপক্ষ এমন একটি দল, যাদের তিনি টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে দেখছেন।
বিশ্বকাপ ইতিহাসও ম্যাচটিকে বাড়তি মাত্রা দিচ্ছে। ১৯৫৮ সালে ফাইনাল খেলা সুইডেন ২০২২ বিশ্বকাপে জায়গা পায়নি। তবে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে তৃতীয় হওয়ার স্মৃতিময় মঞ্চে ফিরে আবারও স্বপ্ন দেখছে স্ক্যান্ডিনেভিয়ানরা। আর নেদারল্যান্ডস চাইবে তাদের ঐতিহ্য ও সামর্থ্যের প্রতিফলন ঘটিয়ে নকআউটের পথে বড় পদক্ষেপ নিতে।
র্যাঙ্কিং, অভিজ্ঞতা ও তারকার বিচারে নেদারল্যান্ডস এগিয়ে। কিন্তু আত্মবিশ্বাস, গতি এবং পটারের অধীনে নতুন করে জেগে ওঠা সুইডেন প্রমাণ করেছে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হিউস্টনে তাই অপেক্ষা করছে জমজমাট এক লড়াই।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ ঘণ্টা আগে