
২০২৬ আইপিএলে দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে টুর্নামেন্ট শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নিজেদের তৃতীয় ম্যাচে হেরে যায় বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারে বেঙ্গালুরু। আজ নিজেদের চতুর্থ ম্যাচে বিরাট কোহলি-রজত পাতিদারের দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে মুখোমুখি হবেন ভারতীয় দুই তারকা রোহিত শর্মা ও কোহলি। যেখানে রোহিত খেলছেন মুম্বাইয়ের হয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচ।
মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচের আগে বিকেলে মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-গুজরাট টাইটান্স। আইপিএলের দুই ম্যাচের পাশাপাশি পিএসএলের ম্যাচও রয়েছে। ফুটবলে রয়েছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় (বাংলাদেশ সময়) | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| আইপিএল | লক্ষ্ণৌ-গুজরাট | বিকেল ৪টা | স্টার স্পোর্টস ২ |
| আইপিএল | মুম্বাই-বেঙ্গালুরু | রাত ৮টা | স্টার স্পোর্টস ২ |
| পিএসএল | হায়দরাবাদ-ইসলামাবাদ | রাত ৮টা | টি-স্পোর্টস |
| অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনাল | উত্তর কোরিয়া-অস্ট্রেলিয়া | বেলা ৩টা | টি-স্পোর্টস |
| অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনাল | চীন-উজবেকিস্তান | সন্ধ্যা ৭টা | টি-স্পোর্টস |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | নটিংহাম-অ্যাস্টন ভিলা | সন্ধ্যা ৭টা | স্টার স্পোর্টস সিলেক্ট ২ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | সান্ডারল্যান্ড-টটেনহাম | সন্ধ্যা ৭টা | স্টার স্পোর্টস সিলেক্ট ২ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | চেলসি-ম্যানসিটি | রাত ৯টা ৩০ মিনিট | স্টার স্পোর্টস সিলেক্ট ২ |

মাঠের পারফরম্যান্সে এবার রীতিমতো উড়ছে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ে রাজস্থানের কাছে পাত্তাই পাচ্ছে না কোনো দল। তবে এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত এক ঘটনা ঘটিয়েছেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দার। এই ব্যাপারে মুখ খুলেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললি
৩০ মিনিট আগে
ছয় বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে চার ক্রিকেটার গত রাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। তবে নাহিদ রানা-শরীফুল ইসলাম এখনো পাকিস্তানেই আছেন। সেখানে তাঁরা আরও এক দিন বেশি থাকার অনুমতি পেয়েছেন
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের প্রতিযোগিতায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এসএগেমসে দুবারের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মাবিয়
২ ঘণ্টা আগে
আল নাসরের ডিকশনারিতে যেন হার বলে কোনো শব্দ নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা যে দলে থাকে, সেই দল তো উড়বেই। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড। টানা ১৪ ম্যাচ জিতে এবার ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আল নাসর।
৩ ঘণ্টা আগে