
আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের প্রতিযোগিতায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এসএগেমসে দুবারের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মাবিয়াকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে।
গত বছরের নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে অ্যাথলেটদের নিয়মিত ডোপ টেস্টের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়। ল্যাবরেটরি পরীক্ষায় তার নমুনায় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি প্রমাণিত হয়। ওয়াডার কোড অনুযায়ী, ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে।
মাবিয়ার নমুনায় ’ডারউইক্স’ জাতীয় ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। চিকিৎসাবিজ্ঞানে এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হলেও আন্তর্জাতিক ডোপিং নীতিমালায় এটি অ্যাথলেটদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।
এই বিষয়ে মাবিয়া আক্তার জানান, পা ফোলা ও ব্যথাজনিত কারণে তিনি চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করেছিলেন। তবে ডোপিং সংক্রান্ত নিয়মানুযায়ী, বিশেষ প্রয়োজনে নিষিদ্ধ তালিকার কোনো ওষুধ সেবনের আগে সংশ্লিষ্ট ফেডারেশন বা অলিম্পিক কমিটির মেডিকেল টিমকে অবহিত করে অনুমতি নিতে হয়, যা এই ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।
সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য মাবিয়া ১৪ দিন সময় পাচ্ছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার অলিম্পিক থেকে আমি চিঠি পেয়েছি। ১৪ দিনের মধ্যে আপিল করতে হবে এমনটা চিঠিতে লেখা আছে। আমি আপিল করব। আমাদের সব সময় বলা হয়েছে একটা নাপা খেলেও যেন ডাক্তারের প্রেসক্রিপশন থাকে। প্রেসক্রিপশন ছাড়া কোনও ওষুধ যেন না খাওয়া হয়। আমার পা ব্যথা ও ফোলা ছিল। এজন্য ওষুধ খেয়েছি, সেটার প্রেসক্রিপশনও ছিল।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘এটি বাংলাদেশের জন্য খুব খারাপ একটি ঘটনা ঘটল। এই বছর এশিয়ান বিচ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস মিলিয়ে অনেক খেলা রয়েছে। প্রতি গেমসের আগে খেলোয়াড় ও চিকিৎসকরা সরাসরি সেশন করবে। যাতে কোনো গ্যাপ না থাকে। ওয়াডা এখন শুধু খেলোয়াড় নয়, কোচ-ম্যানেজারকেও শাস্তি দেয়। তাই গেমসে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকেই এই বিষয়ে সচেতন করব।’
২০১৬ ও ২০১৯ এসএ গেমসে টানা সোনাজয়ী এই অ্যাথলেটের ক্যারিয়ার এই নিষেধাজ্ঞার ফলে বড় ধরনের সংকটের মুখেই পড়ল।

সময় যতই যাচ্ছে, ইমরান খানকে নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে। গত ৬ মাসে দুই দফায় তাঁর চিকিৎসার দাবিতে সাবেক অধিনায়কেরা পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন। এবার পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের পাশে দাঁড়ালেন প্যাট কামিন্সও। সামাজিক মাধ্যমে ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।
১ ঘণ্টা আগে
আব্দুল গাফফার সাকলাইন সোজা অফ ড্রাইভে মারলেন চার। সাকলাইনের এই চারটা কেবল চারই নয়। ডারউইনে আজ এই চারে এক ঢিলে দুই পাখি মারলেন তিনি। নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটল বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) একাদশ।
২ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সে সিরিজের আগে বেশ সতর্ক দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের বোলিং আক্রমণকে সমীহ করছেন তিনি। বাভুমার মতে, নাহিদ রানা, শরীফুল ইসলামরা তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে পানি তো নতুন কিছু নয়। হারলেই কেবল তিনি কাঁদেন না। কখনো কখনো খুশির মুহূর্তেও তাঁর দুই চোখ বেয়ে ঝরতে থাকে পানি। আরও একবার তাঁর অঝোরে কান্নার ঘটনা ভাইরাল।
৩ ঘণ্টা আগে