
ছয় বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে চার ক্রিকেটার গত রাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। তবে নাহিদ রানা-শরীফুল ইসলাম এখনো পাকিস্তানেই আছেন। সেখানে তাঁরা আরও এক দিন বেশি থাকার অনুমতি পেয়েছেন।
শরীফুল ও রানাকে আগে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার অনাপত্তিপত্র আরও এক দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। পিএসএলের পেশোয়ার জালমি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মাঠের পারফরম্যান্সে এবার রীতিমতো উড়ছে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ে রাজস্থানের কাছে পাত্তাই পাচ্ছে না কোনো দল। তবে এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত এক ঘটনা ঘটিয়েছেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দার। এই ব্যাপারে মুখ খুলেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললি
১ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে টুর্নামেন্ট শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নিজেদের তৃতীয় ম্যাচে হেরে যায় বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারে বেঙ্গালুরু। আজ নিজেদের চতুর্থ ম্যাচে বিরাট কোহলি-রজত পাতিদারের দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের প্রতিযোগিতায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এসএগেমসে দুবারের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মাবিয়
২ ঘণ্টা আগে
আল নাসরের ডিকশনারিতে যেন হার বলে কোনো শব্দ নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা যে দলে থাকে, সেই দল তো উড়বেই। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড। টানা ১৪ ম্যাচ জিতে এবার ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আল নাসর।
৩ ঘণ্টা আগে