
ইবোলা প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়লেও এবারের বিশ্বকাপে অংশ নিতে পারবে কঙ্গো—এমনটাই আশা করছে মার্কিন প্রশাসন। বিশেষ ভ্রমণ ছাড়ের আওতায় দলটিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আগামী মাসেই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এর আগে চলতি সপ্তাহে ডিআর কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে ইবোলা পরিস্থিতির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। দ্য মিরর ইউএসের তথ্য অনুযায়ী, গত ২১ দিনের মধ্যে এসব দেশে অবস্থান করা অ-মার্কিন পাসপোর্টধারীদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলমান ইবোলা ভাইরাস ডিজিজ (ইভিডি) প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে মার্কিন জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় সিডিসি, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এবং সংশ্লিষ্ট অন্যান্য ফেডারেল সংস্থা আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যেসব অ-মার্কিন পাসপোর্টধারী গত ২১ দিনের মধ্যে উগান্ডা, ডিআর কঙ্গো বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন, তাদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে।’
এই ঘোষণার পর প্রশ্ন উঠেছিল, সেবাস্তিয়ান দেসাব্রের কোচিংয়ে থাকা কঙ্গো আদৌ বিশ্বকাপে অংশ নিতে পারবে কি না। তবে আল জাজিরাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা আশা করছি ডিআর কঙ্গো দল বিশ্বকাপে অংশ নিতে পারবে। তাদের এমন একটি প্রটোকলের আওতায় আনার জন্য আমরা কাজ করছি, যেখানে পরীক্ষা ও আইসোলেশনের ব্যবস্থা থাকবে—যেমনটি যুক্তরাষ্ট্রে ফেরা মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে অনুসরণ করা হয়।’
ইবোলা পরিস্থিতির কারণে ডিআর কঙ্গো তাদের বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতির কিনশাসা পর্ব বাতিল করেছে। কর্মকর্তাদের দাবি, ভাইরাসে এখন পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিআর কঙ্গোর এক মুখপাত্র পলিটিকো ডটকমকে বলেন, ‘আমাদের দলের প্রস্তুতি পরিকল্পনা ইউরোপ ও হিউস্টনে স্বাভাবিকভাবেই চলছে। শুধুমাত্র স্বাস্থ্যবিধির কারণে কিনশাসা পর্বটি বাতিল করা হয়েছে।’
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এদিকে ইবোলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা। একই সঙ্গে ডিআর কঙ্গো ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ রেখে দলটিকে প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা দেওয়া হচ্ছে।
গত মার্চে আন্তঃমহাদেশীয় প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ডিআর কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফ্রিকার দলটি।

র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান একসময় টানা চার বছর নিজেদের দখলে রাখলেও, মাঠের বড় কোনো ট্রফি ছাড়াই শেষ হয়েছে বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’। এডেন হ্যাজার্ডদের বিদায়ের পর দলটির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুরোনো গৌরব ফিরিয়ে এনে নতুন দল গড়ে তোলা।
১ ঘণ্টা আগে
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা-সিরিজ ৩’ এর গ্র্যান্ডমাস্টার ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। একইসঙ্গে তিনি ৯ খেলার একটি গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন। এটি ফাহাদের ক্যারিয়ারের দ্বিতীয় জিএম নর্ম। এর আগে ২০২৪ স
১৪ ঘণ্টা আগে
২০২২ সালের জানুয়ারিতে ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি। তাঁর এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছিলেন ভক্তরা। প্রায় সাড়ে চার বছর পর এই ব্যাটার জানালেন, অধিনায়কত্ব ধীরে ধীরে তাঁকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল। শুরুতে সেটা তিনি বুঝতে পারেননি তিনি।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে রাজধানীর রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান। মঙ্গলবার (২০ মে) সাতদিনব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ম
১৫ ঘণ্টা আগে