
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে পাত্তাই পায়নি বার্সেলোনা। ৪-০ গোলে হারই বলে দিচ্ছে অনেক কিছু। সবেধন নীলমণি হয়ে যে গোলটি বার্সা পেয়েছিল, সেটা বাতিল করতে দীর্ঘ সময় লেগেছে।
ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে আতলেতিকোর কাছে প্রথমার্ধেই ৪ গোল হজম করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই ব্যবধান কমায় বার্সা। তবে ৫২ মিনিটে বার্সা ডিফেন্ডার পাও কুবারসির গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিডিও) মাধ্যমে এই গোল বাতিল করতে লেগেছে প্রায় ৮ মিনিট। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অনেক কিছুই যখন তাড়াতাড়ি হয়ে যায়, সেখানে কুবারসির গোল বাতিলের সিদ্ধান্ত এত দেরিতে দেওয়াটা অবাক করার মতোই।
কুবারসির গোল বাতিলের সিদ্ধান্ত দেরিতে আসার ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে। পরবর্তীতে এর ব্যাখ্যা দিয়েছে রেফারিদের টেকনিক্যাল কমিটি (সিটিএ)। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বরাতে সিটিএ বলেছে, ‘বার্সেলোনার একটা গোল বাতিল হয়েছে। ভিএআর টিম সেমি অটোমেটেড অফসাইড সিস্টেমের মাধ্যমে যাচাই করে দেখেছে। কঙ্কালের মাধ্যমে যে বিশ্লেষণ করা হয়, তাতে এই সিস্টেমে ঝামেলা দেখা গেছে। প্রতিষ্ঠিত মডেলিং সিস্টেম দিয়ে বারবার চেষ্টা করার পরও দেখা গেছে এটা সম্ভব নয়। ভিএআর টিমকে তখন নিজ দায়িত্ব থেকে অফসাইড লাইন টেনে কাজ করতে হয়েছে। যার ফলে রিভিউ করতে গিয়ে সাধারণের চেয়ে অনেক বেশি সময় লেগেছে।’
গত রাতে খেলা শুরুর অল্প সময় পরই গোল উপহার পেয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। ৭ মিনিটে আত্মঘাতী গোল করেন বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১৪ ও ৩৩ মিনিটে আতোঁয়া গ্রিজমান ও আতেমোলা লুকমানের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগমুহূর্তে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সেলোনা। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোলটি করেন হুলিয়ান আলভারেজ। তাঁকে গোল করতে সহায়তা করেন লুকমান। ৩৩ মিনিটে লুকমান যে গোলটি করেছিলেন, তা আলভারেজের অ্যাসিস্টেই হয়েছিল।
ফাইনালে উঠতে এখন বার্সেলোনাকে কমপক্ষে ৫ গোলের ব্যবধানে জিততে হবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩ মার্চ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচটি হবে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ।

নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের কাছে ঘটনাবহুল দিনই ছিল গতকাল। এই লাইন দেখে অনেকে অবাক হতেই পারেন। তৎক্ষণাৎ ক্রিকবাজ, ক্রিকইনফো ঘাঁটাঘাঁটি করে যখন দেখবেন ভারত সহজেই নামিবিয়াকে হারিয়েছে, তখন অনেকে চিন্তা করবেন এই ভেবে যে কীভাবে ইরাসমাসের কাছে দিনটা মনে রাখার মতো হয়। তবে একেবারে স্মৃতির পাতা থেকে
১৩ মিনিট আগে
প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। শিরোপা নিশ্চিতের জন্য এতটুকুই যথেষ্ট। তবু না জিতলে কি আর আনন্দ পূর্ণতা পায়? রাজশাহী স্টারস তাই অপূর্ণ কিছুই রাখল না। বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে মেয়েদের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। ১০ ম্যাচের ১০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টিতে প্রথম দেখাতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। কেপটাউনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচের পর মাত্র দুবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া। সেই দুটিতে অবশ্য হেরেছে জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগে
দিল্লি থেকে কলম্বো বিমানভাড়া দেড় লাখ রুপি ছুঁই ছুঁই। ইসলামাবাদ থেকে যেতে খরচ আরও বেশি। কলম্বোয় রাত্রিনিবাসের জন্যও গুনতে হবে লাখ রুপি। এটিকে আকাশছোঁয়া বিলাসিতা মনে হতে পারে, কিন্তু ক্রিকেটপ্রেমীদের কাছে এ যেন পরম আরাধ্যযাত্রা। উপলক্ষ—১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাক
২ ঘণ্টা আগে