Ajker Patrika

ভারত-ম্যাচে আম্পায়ারের সঙ্গে নামিবিয়ার অধিনায়কের কথা-কাটাকাটির কারণ তাহলে এই

ক্রীড়া ডেস্ক    
ভারত-ম্যাচে আম্পায়ারের সঙ্গে নামিবিয়ার অধিনায়কের কথা-কাটাকাটির কারণ তাহলে এই
আম্পায়ার রড টাকারের সঙ্গে গেরহার্ড ইরাসমাসের (বাঁয়ে) কথা-কাটাকাটি হয়েছে। ছবি: সংগৃহীত

নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের কাছে ঘটনাবহুল দিনই ছিল গতকাল। এই লাইন দেখে অনেকে অবাক হতেই পারেন। তৎক্ষণাৎ ক্রিকবাজ, ক্রিকইনফো ঘাঁটাঘাঁটি করে যখন দেখবেন ভারত সহজেই নামিবিয়াকে হারিয়েছে, তখন অনেকে চিন্তা করবেন এই ভেবে যে কীভাবে ইরাসমাসের কাছে দিনটা মনে রাখার মতো হয়। তবে একেবারে স্মৃতির পাতা থেকে দিনটা মুছে দিতে চাইলেও যে পারবেন না তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংটা গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে ভারতের বিপক্ষেই করেছেন। ক্যারিয়ারসেরা বোলিংয়ের আগে আম্পায়ারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটির ঘটনাও ঘটেছে। অষ্টম ওভারের শেষ বলটা যখন করছিলেন, তখন উইকেটে ভারতের বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা। বলটা লেগ সাইডের বাইরে চলে যায়। ব্যাট বা প্যাড ঘেঁষেও সেটা যেতে পারে। তবে সেই বলটা ডেড দেওয়া হয়।

ইরাসমাসের বোলিংয়ের ধরন আম্পায়ার রড টাকারের পছন্দ হয়নি। কারণ, নামিবিয়ার অলরাউন্ডার আম্পায়ারের সামনে থেকে বল করলেও সেটা ছিল নন-স্ট্রাইকপ্রান্তের দাগের অনেক বাইরে। ডেড বল ডাকার পর আম্পায়ারের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে ইরাসমাসের। নামিবিয়া অধিনায়ককে পরবর্তীতে বলটা ফের করেছেন। এই বলটাও ডট দিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে গতকাল ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন ইরাসমাস। যার মধ্যে ১৯তম ওভারটা ছিল মনে রাখার মতোই। প্রথম বলে হার্দিক পান্ডিয়ার কাছে ছক্কা হজম করেছেন। ঠিক তার পরের বলে ছক্কা মারতে যান পান্ডিয়া। তবে নামিবিয়ার বদলি ফিল্ডার ডাইলান লাইচার লাফ দিয়ে বলটা প্রথমে থামিয়ে তারপর তালুবন্দী করেছেন। সেই ওভারের শেষ বলে ইরাসমাস দারুণ একটা ডেলিভারিতে বোল্ড করেছেন অক্ষর প্যাটেলকে।

১৯তম ওভারে মূলত ৩ উইকেট পড়েছে। সেই ওভারের দ্বিতীয় বলে রানআউট হয়েছেন শিবম দুবে। এর আগে ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে ইরাসমাস ফিরিয়েছেন ইশান কিষাণকে। ২৪ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ইশান। পরবর্তীতে ১২তম ওভারের পঞ্চম বলে ইরাসমাস নিয়েছেন তিলক ভার্মার (২৫) উইকেট।

ভারতের দেওয়া ২১০ রানের লক্ষ্যে নেমে নামিবিয়া ১৮.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায়। ভারতের ৯৩ রানের জয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পান্ডিয়া। ২৮ বলে চারটি করে চার ও ছক্কায় করেছেন ৫২ রান। বোলিংয়ে ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত