নামের পাশে সবকিছুই আছে, নেই শুধু বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে সেই অপূর্ণতা ঘুচাতে চান লিওনেল মেসি। টুর্নামেন্ট শুরুর আগেই এমনটি জানিয়েছিলেন তিনি। এবার সেই সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক। আগামীকাল ফ্রান্সের বিপক্ষে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন খুদে জাদুকর।
সামাজিক মাধ্যমে এক ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি। ছবিতে তাঁকে হাসিমুখে বাঁ পায়ের মোজা ঠিক করতে দেখা যায়। আর ক্যাপশনে লিখেছেন,‘আমি প্রস্তুত। চল আর্জেন্টিনা।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন অসম্ভব বলতে কোনো কিছু নেই।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
এবারের আগে ২০১৪ বিশ্বকাপও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। জার্মানির কাছে শেষ মুহূর্তের গোলে হেরে ব্রাজিল বিশ্বকাপে তাঁর স্বপ্নপূরণ হয়নি। সব মিলিয়ে কাতার বিশ্বকাপের আগে চারবার অংশ নিয়ে কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি সাতবারের ব্যালন ডি’ অরজয়ী।
এবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সেই সুযোগ হাতছাড়া করতে চান না মেসি। বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৫ গোলের সঙ্গে ৩ অ্যাসিস্টও করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। সমান গোল নিয়ে তাঁর সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন ফাইনালের প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পে।
আগামীকাল ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের উজ্জীবিত করার এক বার্তাই যেন দিলেন মেসি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
- মেসিদের ব্যাপারে ভাবছেন না দেশম
- ৮ বছর আগের জার্সি পরবেন না মেসিরা
- ফাইনালে খেলা নিয়ে বেনজেমার বার্তা!
- ২০১৪ ও ২০২২: দুই আর্জেন্টিনার পার্থক্য কোথায়
- লাতিন ইউরোপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে
- আর্জেন্টিনার অপেক্ষার ইতি নাকি ফের ফরাসি বিপ্লব
- মহারণে দুই মহাতারকার অন্য হিসাব
- পুরো আর্জেন্টিনা ব্যাকুল হয়ে আছে
- যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ফ্রান্স
- লাতিনের পুনরুত্থান, নাকি এবারও ইউরোপীয় হাসি
- শেষ মুহূর্তের উৎসবের অপেক্ষায় সবাই
- দেশম-স্কালোনির মস্তিষ্কের লড়াই
- ম্যাচটা মেসির বিপক্ষে এমবাপ্পের নয়
- মেসিদের কাঁদাতে সবই করবে ফ্রান্স
- গোল সমান হলে সোনার বুট কার
- ফাইনালের আগে মেসিকে চিঠি লিখলেন তাঁর বড় ছেলে
- ফাইনালের আগেই ফ্রান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা নাইকির


‘মেসিদের নিয়ে বাবা গর্ব করতেন’







