Ajker Patrika

১১ বছর পর মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক

ক্রীড়া ডেস্ক    
১১ বছর পর মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
পুরো সময় মাঠে ছিলেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরেছেন রোনালদিনহো। প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেললেও নিজের চেনা ফুটবলশৈলীর ঝলক দেখিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি। তবে ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়া হয়নি তাঁর।

গত জুনে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তির ঘোষণা দেন রোনালদিনহো। গত পাঁচ মাসের অপেক্ষা শেষে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচে রাভেন্নার একাদশে জায়গা পান ৪৬ বছর বয়সী এই তারকা।

ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু দৃষ্টিনন্দন ফুটবলশৈলী দেখান রোনালদিনহো। আক্রমণে তাঁর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জুলিও দোনাতির করা রাভেন্নার প্রথম গোলেও অবদান রাখেন তিনি। তবে নিজে গোল করার মতো সুযোগ তৈরি করতে পারেননি।

ক্যারিয়ারে ২৯৯ গোল করে অবসরে গিয়েছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ফলে প্রত্যাবর্তনের ম্যাচে তাঁর ৩০০তম গোল দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। তবে সেই অপেক্ষা পূরণ হয়নি। প্রথমার্ধ শেষে দর্শকদের অভিবাদন জানিয়ে মাঠ ছাড়েন তিনি। বিরতির পর তাঁর জায়গায় নামেন মাত্তেও মাজ্জিও।

রাভেন্নার হয়ে এটিই শেষ ম্যাচ কি না, তা নিশ্চিত করেননি রোনালদিনহো। বরং ভবিষ্যতে আবারও মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সময়টা খুব দ্রুত চলে গেল। ফুটবল আমার কাছে সব সময়ই এমন।’

আরও খেলার সম্ভাবনা নিয়ে রোনালদিনহো বলেন, ‘আমি জানি না। সভাপতি যদি আমাকে ডাকতে থাকেন, তাহলে আমি আবারও ফিরব। এখানে আসতে সব সময়ই ভালো লাগে। আমি সভাপতিকে বলেছি, তাঁর আমাকে প্রয়োজন হলে আমি এখানে থাকব।’

রাভেন্নার শেয়ারহোল্ডারও হয়েছেন রোনালদিনহো। ফুটবলে ফেরার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এখানে থাকা, মাঠে খেলা এবং ড্রেসিংরুমে ম্যাচের আগে প্রস্তুতি নেওয়া ছিল দারুণ আনন্দের। ফুটবল সব সময়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত