আর্জেন্টিনার সম্ভাবনা
শিরোপার বড় দাবিদার হয়েই আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে খেলতে এসেছে এবং ফাইনালে নতুন করে তাদের শুরু করতে হবে। ফ্রান্স বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল। এই দলকে হারাতে হলে আর্জেন্টিনাকে কোনো ভুল করা চলবে না। স্কালোনিকে পুরো দল অনেক বিশ্বাস করে। সবাই স্কালোনির কাজ ও ধারণা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েল স্কালোনিকে পূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। দলের সবাই ফিট, যেটা মেসিকে ২০ বছর বয়সী কিশোরের মতো খেলার সাহস দিচ্ছে।
শক্তির জায়গা
আর্জেন্টিনা গ্রুপের সবচেয়ে খারাপ অবস্থান থেকে শীর্ষে উঠেছে, যেটা ভীষণ অনুপ্রেরণার। ফাইনাল হবে বুদ্ধির খেলা। আমার আশা, ছেলেরা ফাইনালের জন্য প্রস্তুত। তাদের শক্তির জায়গা অনেক। শুরুতে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের কথা বলতে হয়। গোল পোস্টের নিচে তাঁর নিরাপত্তা, মেজাজ আর ব্যক্তিত্ব আর্জেন্টিনাকে ভরসা জোগায়। সৌদি আরব ম্যাচে সেন্টার ডিফেন্ডাররা অসংখ্য ভুল করেছিল। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় তারা সেই ভুল শুধরেছে, বিশেষ করে নিকোলাস ওতামেন্দি। এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আছে দুর্দান্ত ফর্মে। মাঝমাঠ থেকে দি পলকে তারা ক্লান্তিহীনভাবে আর ক্রমাগত বলের জোগান দিয়ে যায়। টুর্নামেন্ট শুরুর আগে আমি কোথাও বলেছিলাম, হুলিয়ান আলভারেস হবে এই বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা আবিষ্কার এবং সেটাই হয়েছে। সবাই মিলে মেসিকে তাদের সর্বোচ্চ সহযোগিতাই করছে এবং মেসিও সেগুলোকে কাজে লাগাচ্ছে।
চিন্তা আছে যেখানে
আমার একটা জায়গায় খুব দুশ্চিন্তা হচ্ছে যে আর্জেন্টিনা ওপরে গিয়ে খুব বেশি বলের নিয়ন্ত্রণ রাখতে পারে না। আর এ কারণে নিচে এবং পোস্টের খুব কাছে এসে বলকে পায়ে রাখার চেষ্টা করতে হয়। কিলিয়ান এমবাপ্পেও দুশ্চিন্তার আরেক কারণ। তাঁর মতো দ্রুতগতির ফুটবলার যদি আর্জেন্টিনার অর্ধে বল পায় তাহলে সেটা ক্ষতির কারণ হতে পারে। তবে মেসি দুর্দান্ত ফর্মে আছে এবং হুলিয়ান আলভারেস, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পলরা তাঁকে সহায়তার জন্য আছে। এবং এরাই ফ্রান্সকে আঘাত করতে যথেষ্ট।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
মেসি-ফ্যাক্ট
আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অবশ্যই মেসি। তবে জাতীয় দলের হয়ে তাঁকে আর খেলতে দেখা যাবে কি না সেটা শুধু সেই জানে। অবশ্য এই বয়সেও চোটমুক্ত থেকে আরও কিছুদিন খেলে যেতে পারলে হয়তো নিজ থেকেই আবারও হয়তো সে জাতীয় দলে খেলার উৎসাহ পাবে।
আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা: মেসি
সম্ভাব্য ফরমেশন
ফাইনাল যেহেতু ফ্রান্সের বিপক্ষে, এমবাপ্পের গতি নিয়ে অবশ্যই দুশ্চিন্তা থাকার কথা স্কালোনির। গতিময় ফ্রান্সকে থামাতে স্কালোনির সম্ভাব্য ফরমেশন হতে পারে দুটি। একটি হতে পারে ৫ ডিফেন্ডারকে নিয়ে ৫-৩-২ ফরমেশন। নেদারল্যান্ডসের বিপক্ষেও এই ফরমেশনে খেলেছিল আর্জেন্টিনা। আরেকটি হতে পারে দি মারিয়াকে একাদশে রেখে ৪-৩-৩ ফরমেশন। সে ক্ষেত্রে হয়তো লিসান্দ্রো মার্তিনেজকে একাদশের বাইরে থাকতে হতে পারে।
বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থন
বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থন মুগ্ধ করার মতো। শুধু বুয়েনস এইরেসেই নয়, পুরো আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপের জন্য ব্যাকুল হয়ে আছে। বাংলাদেশি ভক্তদের সমর্থন আমাদের মুগ্ধ করেছে এবং আমরা এই সমর্থনের জন্য কৃতজ্ঞ।
‘মেসিদের নিয়ে বাবা গর্ব করতেন’
আন্দ্রেস ক্রুসিয়ানি, বাংলাদেশের সাবেক আর্জেন্টাইন কোচ
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপের অভিষেক ম্যাচে দুই গোল করে রাতারাতি তারকা বনে গেছেন ফোলারিন বালোগান। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে পাওয়া যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক ছিলেন তিনি। বর্তমানে যিনি আমেরিকান, তাঁকে ইংলিশ বললেও ভুল হয় না, আবার নাইজেরিয়ানও বলা যায়।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চে শনিবার রাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপের এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলের সামনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন দুটি পরিসংখ্যান। যেখানে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রায় এক শতাব্দী ধরে অপরাজিত, সেখানে মরক্কো এখনো বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পায়নি।
১ ঘণ্টা আগে
প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক। যিনি আর্জেন্টিনার কাছে অচেনা কেউ নন। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ের ম্যাচেও রেফারি হিসেবে মূল দায়িত্বে ছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ মানে মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা প্রযুক্তিগত উদ্ভাবন নিয়েও আলোচনা। এবারের বিশ্বকাপেও তেমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপের জন্য তৈরি করা এই বলকে ফুটবল ইতিহাসের অন্যতম...
২ ঘণ্টা আগে