
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়েছে এ বছরের ২৮ ফেব্রুয়ারি। চার মাস ধরে চলমান যুদ্ধে বিশ্বকাপে অংশ নেওয়ার পরও মাঠের বাইরের নানা সমস্যায় পড়ছে ইরান। এমনকি দলটির মূল অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের বদলে নেওয়া হয় মেক্সিকোতে। শুধু এখানেই শেষ নয়, ইরানের অনেক সাপোর্টিং স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলে অভিযোগ উঠেছে। সিয়াটলে আজ মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ইরান কোচ ঘালেনি বলেন, ‘স্বাগতিক দেশ আমাদের সঙ্গে অত্যন্ত অন্যায় করেছে। আমি ফিফার প্রতি আহ্বান জানাই, ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে যেন কোনো স্বাগতিক দেশ কোনো দল বা খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ না করে।’
যুক্তরাষ্ট্র থেকে ভেন্যু বদলে মেক্সিকোয় হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুই ম্যাচ ও সিয়াটলে এক ম্যাচ খেলেছে ঘালেনির দল। তবে টুর্নামেন্ট শুরুর আগে কথা ছিল প্রতিটি ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে যাবে ইরান। ম্যাচের পরদিন মেক্সিকো ফিরবে; কিন্তু পরে সিদ্ধান্ত বদলায় ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দিনে গিয়ে দিনে ইরান দলকে ফিরতে হবে। যদিও তুমুল সমালোচনার পর ফিফা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়।
ঘালেনির মতে, ভ্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন নীতি মানসিকভাবেও বেকায়দায় ফেলেছে ইরান ফুটবল দলকে। আজ মিসরের বিপক্ষে ড্রয়ের পর ইরান কোচ বলেন, ‘আয়োজক দেশ যদি আমাদের দুই সপ্তাহ আগে সেখানে পৌঁছানোর অনুমতি দিত, তাতে আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। শারীরিক, মানসিক দুই দিক থেকেই ভালো থাকতাম। তবে তারা আমাদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করেছে। আগে মনে হতো আমরা সম্পূর্ণ নিপীড়িত দল। কিন্তু এই তিন ম্যাচের পর আমার মনে হচ্ছে, আমরা শুধু নিপীড়িতই নই। দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ছে না।’
নিউজিল্যান্ড, বেলজিয়াম, মিসর—এই তিন দলের বিপক্ষে ড্র করেছে ইরান। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দফা পিছিয়ে থেকে ২-২ গোলে ড্র করেছে ইরান। আর বেলজিয়ামের বিপক্ষে একটা গোল বাতিল হলেও শেষ পর্যন্ত ইরান-বেলজিয়াম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। আজ সিয়াটলে মিসরকে রুখে দিল ইরান। এমনকি ‘জি’ গ্রুপের তৃতীয় দল হয়েও শেষ বত্রিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের।
এত ঝামেলার মধ্যেও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে গর্বিত ইরান কোচ ঘালেনি। মিসরের বিপক্ষে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি দলকে নিয়ে গর্বিত। এই তরুণেরা, এই খেলোয়াড়েরা যা করেছে, তা ইতিহাসে লেখা থাকার মতো। এসব সমস্যার পরও আমরা ভালো খেলতে পেরেছি। পুরো বিশ্বই ইরান দলকে নিয়ে গর্বিত।’

বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
১ ঘণ্টা আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে তাঁর দলের কাছ
২ ঘণ্টা আগে
বাছাইপর্বের বাধা টপকে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এসেছে বাংলাদেশ। তবে আগামী বিশ্বকাপে আর সেই বাধা থাকছে না। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগেই হয়ে গেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আলবিসেলেস্তেরা উঠে গেছে শেষ বত্রিশে। আর্জেন্টিনার পাঁচ গোলের পাঁচটিই করেছেন লিওনেল মেসি। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নামবে তিনে তিন করার লক্ষ্যে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায় ডালাসে শুরু হবে...
৪ ঘণ্টা আগে