Ajker Patrika

এসে গেল বিশ্বকাপে শাকিরার গান

ক্রীড়া ডেস্ক    
এসে গেল বিশ্বকাপে শাকিরার গান
বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ডাই ডাই’ গাইলেন শাকিরা। ছবি: সংগৃহীত

২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা’ গানটি গেয়েছিলেন শাকিরা। ১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেই গান সাড়া ফেলে দিয়েছিল। এবার মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপের অফিশিয়াল গানও শোনা যাবে তাঁর কণ্ঠে। শাকিরার ‘ডাই ডাই’ গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘ডাই ডাই’ গানের টিজার গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন। ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম থেকে তিনি ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত গেয়েছেন। এক মিনিটের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে গাইছি ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান ডাই ডাই।’

শাকিরার ‘ডাই ডাই’ গানে দেখা যাবে নাইজেরিয়ান শিল্পী ও আফ্রোবিটস তারকা বার্না বয়কেও। গত রাতে যে টিজার প্রকাশ করেছেন, সেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ ছিল। পাশাপাশি ২০০৬ জার্মানি বিশ্বকাপ, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বলও ভিডিওতে দেখা গিয়েছিল।

একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে ‘ডাই ডাই’ গানের টিজারে নেচেছেন শাকিরা। কলম্বিয়ান পপ তারকার গানের কথাগুলো ছিল এমন, ‘নিউ ফ্রম দ্য ডে ইউ অয়্যার বর্ন, হিয়ার ইন দিস প্লেস ইউ বিলং, ইউ হ্যাভ বিন দিস ব্রেভ অল অ্যালং, হোয়াট ব্রোক ইউ ওয়ানস মেড ইউ স্ট্রং।’ আতশবাজি ফোটানোর মাধ্যমে ভিডিওর শেষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই—ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত

ইলন মাস্কের শুক্রাণু নিয়ে চার সন্তানের জন্ম দেন সহকর্মী জিলিস

‘পুশইন’ ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

গাজী গ্রুপে নিয়োগ, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা

এমএলএ বাগিয়ে সরকার গঠনের চেষ্টা বিরোধীদের, বিজয়ের দলের বিধায়কদের গণপদত্যাগের হুমকি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত