
ব্রাজিলের প্রধান কোচের পদে এক বছর ধরে আছেন কার্লো আনচেলত্তি। গত বছরের সেপ্টেম্বরেই তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আনচেলত্তি যা চাইছেন, ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তা-ই করতে যাচ্ছে।
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি থাকছেন। সিবিএফ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ফেডারেশনের সভাপতি সামির জাউদ সেরকম ইঙ্গিত দিয়ে রেখেছেন। ফোর্তালেজায় গতকাল ‘ফুটপ্রো এক্সপো’ কনফারেন্সে সিবিএফ সভাপতি সামির বলেন, ‘আনচেলত্তির চার বছরের চুক্তি বাড়ানো হবে। বিশ্বকাপের আগেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আনচেলত্তির আইনজীবীরা ফেডারেশনের সঙ্গে চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন।’
রিয়াল মাদ্রিদ ছেড়ে গত বছরের মে মাসে ব্রাজিলের কোচের দায়িত্ব পেয়েছেন আনচেলত্তি। তাঁর অধীনে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ দলের মধ্যে পাঁচ নম্বরে থেকে শেষ করেছে সেলেসাওরা।
পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ ব্রাজিলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন গত কয়েক মাস ধরেই। ১৮ মে তিনি ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন। ব্রাজিল-ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই দল ঘোষণা। কারণ, নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে কোচ আনচেলত্তি ফিটনেসের ব্যাপারে একচুলও ছাড় দিতে চান না। আর চোটের সঙ্গে নেইমার লড়ছেন অনেক দিন ধরেই। ২০২৩ সালের পর ব্রাজিল দলে ফেরাই হয়নি তারকা ফরোয়ার্ডের।
ব্রাজিলের আগে নেইমারের রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলানের কোচের দায়িত্বও পালন করেছেন আনচেলত্তি। হয়তোবা দল ঘোষণার আগেই তাঁর সঙ্গে চার বছরের চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে পারে ব্রাজিল। ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি, স্কটল্যান্ডের গ্রুপে পড়েছে ব্রাজিল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ।

ফিফটিকে কীভাবে সেঞ্চুরিতে পরিণত করতে হয়, সেটা নাজমুল হোসেন শান্ত ভালো করেই জানেন। বাংলাদেশের ক্রিকেটারদের বেশির ভাগ সময় নার্ভাস নাইনটিতে কাটা পড়লেও শান্ত ব্যতিক্রম। টেস্টে তাঁর ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যাই বেশি। আজ পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে তিন অঙ্ক ছোঁয়ার পর
২৮ মিনিট আগে
ছয়-সাত মাস পর টেস্ট খেলছে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুরে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুতে ২ উইকেট হারালেও দলের ওপর কোনো চাপ অনুভূত হতে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ২ উইকেটে ১৩৯ রান করেছে
২ ঘণ্টা আগে
২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা’ গানটি গেয়েছিলেন শাকিরা। ১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেই গান সাড়া ফেলে দিয়েছিল। এবার মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপের অফিশিয়াল গানও শোনা যাবে তাঁর কণ্ঠে। শাকিরার ‘ডাই ডাই’ গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
ব্যতিক্রমই এক ঘটনা দেখা যাচ্ছে মিরপুর শেরেবাংলায়। যে মিরপুর ‘ধানখেতের উইকেট’ নামে পরিচিত, স্পিনারদের সামলাতে ব্যাটারদের নাভিশ্বাস উঠে যায়, এবার বাংলাদেশ-পাকিস্তান টেস্টে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। উইকেট একেবারে সবুজাভ। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসের মতো পেসারদের বেশ দেখেশুনে খেলছেন নাজমুল হোসেন
৩ ঘণ্টা আগে