
‘ধানখেতের উইকেট’, ‘স্পিনারদের স্বর্গ’, ‘ব্যাটারদের বধ্যভূমি’ কত নামেই তো পরিচিতি পেয়েছিল মিরপুর শেরেবাংলার উইকেট। যে উইকেটে স্পিনারদের সামলাতে ব্যাটারদের নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল, এবার বাংলাদেশ-পাকিস্তান টেস্টে দেখা যাচ্ছে ব্যতিক্রমই এক চিত্র। উইকেট একেবারে সবুজাভ। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসের মতো পেসারদের বেশ দেখেশুনে খেলছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক।
মিরপুর উইকেটের এমন পরিবর্তন দেখে অনেকেই চমকে উঠেছেন। প্রথম দিনের প্রথম বলটা শাহিন শাহ আফ্রিদিকে স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে চার মেরে শুরু করেন মাহমুদুল হাসান জয়। যদিও তিনি ইনিংস বড় করতে পারেননি। ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী সাদমান ইসলামও দ্রুত বিদায় নিয়েছেন। শুরুর জোড়া ধাক্কা বাংলাদেশ সামলে উঠেছে শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে। এরই মধ্যে তাঁরা ৭০ রানের জুটি গড়েছেন। বাংলাদেশ প্রথম সেশনের খেলা শেষ করেছে ২ উইকেটে ১০১ রানে।
গতকাল সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত কোনো রকম রাখঢাক ছাড়াই নিজেদের পেস আক্রমণে এগিয়ে রেখেছেন পাকিস্তানের চেয়ে। যে দলে গতিতারকা নাহিদ রানার পাশাপাশি তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরীর মতো পেসার থাকেন, শান্ত চাইলে এ কথা বলতেই পারেন। যদিও শরীফুল আজ একাদশে নেই। পেস আক্রমণে আছেন রানা, তাসকিন, শরীফুল। আর স্পিন বিভাগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম।
পাকিস্তানও একাদশে স্পিনারের চেয়ে পেসার বেশি নিয়েছে। তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলীর সঙ্গে আছেন একমাত্র স্বীকৃত স্পিনার নোমান আলী। সালমান আলী আগা খন্ডকালীন স্পিনার হিসেবে খেলছেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। আফ্রিদি, আব্বাসের বোলিংয়ে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার জয় ও সাদমান। কয়েকবার আউট হতে হতেও বেঁচে গিয়েছেন তাঁরা (জয়-সাদমান)।
দলীয় ১৪ রানে বাংলাদেশ হারাতে পারত প্রথম উইকেট। পঞ্চম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদিকে খোঁচা লাগাতে যান জয়। দ্বিতীয় স্লিপে অভিষিক্ত আব্দুল্লাহ ফজল ক্যাচ মিস করেছেন। ৪ রানে জীবন পাওয়া জয় আউট হয়েছেন ৮ রান করে। সপ্তম ওভারের প্রথম বলে জয়কে ফিরিয়েছেন শাহিন। ক্যাচ ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। জয়ের ৮ রানই এসেছে দুটি চার থেকে।
আরেক ওপেনার সাদমানকে (১৩) ফিরিয়েছেন হাসান আলী। দ্বিতীয় স্লিপে ডাইভ দিয়ে ক্যাচ লুফে নিয়েছেন সালমান। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.১ ওভারে ২ উইকেটে ৩১ রানে। শান্ত-মুমিনুল সাবলীলভাবে খেলতে থাকেন। ভালো বল দেখে যেমন সমীহ করেছেন, তেমনি বাজে বলকে বাউন্ডারিতে পরিণত করেছেন তাঁরা (শান্ত-মুমিনুল)। তৃতীয় উইকেটে শান্ত-মুমিনুল ৯৫ বলে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। শান্ত ও মুমিনুলের ব্যাটে এসেছে ৩৯ ও ৩১ রান।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৬ ঘণ্টা আগে