সেঞ্চুরি করার পর নাজমুল হোসেন শান্তর চুমু উদযাপন পরিচিত দৃশ্য হয়ে গেছে। মিরপুরে আজ শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই তিন অঙ্ক ছুঁয়েছেন। এবারও চুমু উদযাপন করেছেন।
শান্তর চুমু উদযাপন নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল দেশের ক্রিকেটপ্রেমীদের। চুমুটা আসলে কাকে দেন? গত বছরের ডিসেম্বরে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত তাঁর চুমুর গল্প বলেছিলেন। এ ব্যাপারে তখন তিনি বলেছিলেন, ‘প্রথম আমার মনে হয় যখন ওয়ানডে সেঞ্চুরি করেছিলাম, তখন এটা (চুমু উদযাপন) করেছিলাম। আপনাআপনি এটা হয়ে গিয়েছিল। ড্রেসিংরুমে যাঁরা ছিলেন প্রত্যেক ক্রিকেটার, কোচিং স্টাফ, সবাই আমাকে সাহায্য করেছিলেন। ড্রেসিংরুমের উদ্দেশ্যেই করা। আলাদা কোনো পরিকল্পনা করে করা ছিল না।’
ফিফটিকে কীভাবে সেঞ্চুরিতে পরিণত করতে হয়, সেটা নাজমুল হোসেন শান্ত ভালো করেই জানেন। বাংলাদেশের ক্রিকেটারদের বেশির ভাগ সময় নার্ভাস নাইনটিতে কাটা পড়লেও শান্ত ব্যতিক্রম। টেস্টে তাঁর ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যাই বেশি।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। যখন শান্ত ব্যাটিংয়ে নেমেছেন, তখন বাংলাদেশের স্কোর ১০.১ ওভারে ২ উইকেটে ৩১ রান। মুমিনুল হকের সঙ্গে মিলে ধীরেসুস্থে এগিয়েছেন শান্ত। ভালো বলকে সমীহ করেছেন। বাজে বল পেয়ে সেটাকে বাউন্ডারিতে পরিণত করেছেন দুজনই (শান্ত-মুমিনুল)। ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৫৩তম ওভারের প্রথম বলে মোহাম্মদ আব্বাসকে কাভার দিয়ে চার মেরে তিন অঙ্ক ছোঁয়ার পর হেলমেট খুলে শূন্যে উড়েছেন শান্ত। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার এরপর করেছেন তাঁর সেই চিরচেনা চুমু উদযাপন।
সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরের বলেই আউট হয়েছেন শান্ত। ৫৩তম ওভারের দ্বিতীয় বলে তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আব্বাস। ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করেছেন শান্ত।পাকিস্তানের বিপক্ষে তিন সংস্করণ মিলে এটা তাঁর প্রথম সেঞ্চুরি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে