কট্টর জার্মান সমর্থকদের ঝাঁজ ভালোই টের পেয়েছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এসে নিজেদের দলের জয় বলতে গেলে একপ্রকার কেড়েই নিয়েছিল আইনট্রাখট ফ্রাংকফুর্টের সমর্থকেরা। দাঙ্গাবাজ এই সমর্থকদের অগ্নিমূর্তি গতকাল আরও একবার দেখা গেল স্পেনের সেভিয়াতে, ইউরোপা লিগের ফাইনালে।
চার দশকের বেশি সময় পর ইউরোপিয়ান শিরোপাজয়ের স্বপ্ন নিয়ে সেভিয়ার স্টাডিও র্যামন সানচেজ-পিজুয়ানে মুখোমুখি হয়েছিল জার্মান দল ফ্রাংকফুর্ট ও স্কটিশ দল রেঞ্জারস। শিরোপা দখলে দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। সমতায় থাকা রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে শেষ হাসি হেসেছে ফ্রাংকফুর্ট। তবে এর আগে একচোট লড়াই হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।
৪২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন র্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে সমান ১০ হাজার করে ফাইনালের টিকিট পেয়েছিল ফ্রাংকফুর্ট ও রেঞ্জারস সমর্থকেরা। কিন্তু পুলিশ বলছে, সব মিলিয়ে এই ম্যাচ দেখতে আন্দালুসিয়ান রাজধানীতে হাজির হয়েছিল অন্তত দেড় লাখ মানুষ! টিকিটহীন এসব সমর্থকের বেশির ভাগই দখল করেছিল সেভিয়ার ক্যাফে আর পানাশালাগুলো। ঘটনার সূত্রপাত সেখান থেকেই।
ম্যাচের আগের রাতে রেঞ্জারসের একদল সমর্থকের ওপর হামলা চালিয়েছিল ২০০ জার্মান উগ্র সমর্থক। পুলিশের হাতে গ্রেপ্তার হয় পাঁচ জার্মান। সেই ঘটনার প্রভাব পড়েছে গতকাল ম্যাচের আগে, অর্থাৎ বুধবার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে একে অপরের দিকে ক্যাফে-রেস্তোরাঁর চেয়ার ছোড়াছুড়ি করছে দুই দলের সমর্থক। প্রতিপক্ষের ছোড়া মিসাইল থেকে বাঁচতে পালাতে দেখা গেছে এক জার্মান সমর্থককে!
মার খেয়েছে রেঞ্জারস সমর্থকেরাও। উগ্র জার্মানদের হাতে বেশুমার ঘুষি-লাথি খেয়েছে স্কটিশ দলটির সমর্থকেরা। সম্মিলিতভাবে দুই দলের ভক্তরা রেস্তোরাঁর গ্লাস ভেঙেছে। পানশালায় হাতাহাতি করেছে। বোমবেরো ও কালে পুয়ের্তায় হওয়া দুই দলের সংঘর্ষ ঠেকাতে রাস্তায় দাঙ্গা পুলিশ নামাতে বাধ্য হন সেভিয়ার মেয়র আন্তোনিও মুনোজকে।
সমর্থকদের হামলার ঝাঁজ অবশ্য মাঠে পড়তে দেননি ফ্রাংকফুর্ট-রেঞ্জারস ফুটবলাররা। ৫৭ মিনিটে জো আরিবোর গোলে রেঞ্জারসকে হতাশায় ডুবিয়ে ৬৯ মিনিটে ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান রাফায়েল বোর। ম্যাচ টাইব্রেকে গড়ালে গোল করতে ব্যর্থ হন ওয়েলশ তারকা অ্যারন রামসে। রাফায়েল বোরের শট জালে জড়াতেই ১৯৮০ সালের পর আবারও ইউরোপিয়ান শিরোপার স্বাদ পায় ফ্রাংকফুর্ট।

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকলেও নেইমারের সময় কাটছে বেঞ্চ গরম করেই। সিংহভাগ সময় মাঠের বাইরে থাকায় রীতিমতো বিরক্ত এই ফরোয়ার্ড—এমনটাই জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিরক্ত হলেও নেইমার নিজের আচরণে পেশাদারিত্ব বজায় রেখেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি পেনাল্টিকে ঘিরে এবার তৈরি হয়েছে ভিন্ন ধরনের আলোচনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার আগে পর্তুগিজ মহাতারকা ‘বিসমিল্লাহ’ বলেছিলেন কি না, সেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। যদিও এই প্রসঙ্গে রোনালদো নিজে কোনো মন্তব্য করেননি। তবু ভাইরাল একটি ভিডিও
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্সের পর ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন দলটির প্রধান কোচ হং মিয়ুং বো। একদল উগ্র সমর্থকের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার আগে মিসর দলের সঙ্গে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে নিরাপত্তাকর্মী ও দলটির কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
৬ ঘণ্টা আগে