
আর্জেন্টিনা ম্যাচ জিতলে বেশির ভাগ সময়ই পাদপ্রতীপের আলোয় চলে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। যেভাবে ‘চীনের মহাপ্রাচীরের’ মতো গোলপোস্ট আগলে রাখেন, তাঁকে ফাঁকি দিয়ে গোল করা যেন এক রকম অসম্ভব হয়ে যায়। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ডে বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও নকআউট পর্বের বৈতরণী পার হয়েছে মার্তিনেজের ডানায় চড়ে। বাজপাখি মার্তিনেজকে বিশ্বের সেরা গোলরক্ষক বলেছেন লিওনেল মেসি।
মার্তিনেজকে সামলানোর জন্য যেন এখন কানাডাকে আলাদা করে হোমওয়ার্ক করতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। সেমির আগে মার্তিনেজ প্রশংসা কুড়িয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেরও। ম্যাক অ্যালিস্টার বলেন, ‘দিবু আসলে জন্তু। তাকে নিয়ে বলার কিছু নেই। আমাদের জন্য এমনটা সে অনেকবার করে দেখিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সে এক দৃঢ় চরিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা হয়েছিল সমানে সমানে। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে লিওনেল মেসি প্রথম শটটা মিস করেছেন। তবে ‘বাজপাখি’ মার্তিনেজ থাকলে প্রতিপক্ষের গোল দেওয়া কি এতই সহজ? ইকুয়েডরের প্রথম দুই গোল দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার গোলরক্ষকের প্রশংসায় ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আপনি চিন্তা করবেন যে গোল করতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতিটা আমাদের জন্য একটু ভিন্ন ছিল যখন পেনাল্টিতে গেলাম। দুই পেনাল্টি যখন সে ঠেকিয়ে দিল, তখন বদলে গেল। স্নায়ুর চাপ সব সময় থাকে। কিন্তু দিবু প্রত্যেক রাউন্ডের আগে সব সময় বলে যে একটি অথবা দুটি গোল সে বাঁচাবে। এটা আমাদের তৃপ্তি দেয়।’
কানাডার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে আর্জেন্টিনা দলকে। মেসি, নিকোলাস তাগলিয়াফিকো, এমি মার্তিনেজসহ অনেকেই ছিলেন অনুশীলন সেশনে। ম্যাচের মতো অনুশীলন পর্বেও মার্তিনেজকে বেশ চটপটে দেখা গেছে। অনুশীলনের ফাঁকে মার্তিনজ বলেছেন, ‘আরও একবার এবং আমরা ফাইনালে।’ বাজপাখি গোলরক্ষকের কথা যে আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে, সেটা না বললেও চলছে।

আর্জেন্টিনা-মিসর দ্বৈরথ ঘিরে তুমুল বিতর্ক চলছে ফুটবল বিশ্বে। বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের আলোচিত ম্যাচটিতে ৩-২ গোলে হারার পর রেফারির কিছু সিদ্ধান্ত মানতে পারছেন না মিসরের কোচ এবং ফুটবলাররা। ক্ষুব্ধ হয়ে দলটির স্ট্রাইকার মোস্তাফা জিকো তো বলেই বসলেন, কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর। আলোচিত ম্যাচটিতে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ দলটির ফুটবলাররা। বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি ১৩ মিনিটে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিসরকে। রুদ্ধশ্বাস এই প্রত্যাবর্তনের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগে
সবশেষ কোয়ার্টার ফাইনাল হবে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩–২ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে লিওনেল মেসির দল। গোলশূন্য ম্যাচের টাইব্রেকারে কলম্বিয়া
৫ ঘণ্টা আগে