
বিশ্বকাপের শেষ ষোলোতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর। আলোচিত ম্যাচটিতে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ দলটির ফুটবলাররা। বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
ইএফএ’র সভাপতি হানি আবু রিদা ম্যাচের ফরাসি রেফারি লেতেক্সিয়ে এবং তাঁর দুই সহকারী সিরিল মুনিয়ে ও মেহদি রহমানির সিদ্ধান্তগুলোর তদন্ত চেয়েছেন। ফেডারেশনের যোগাযোগ বিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মিসর ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করছে।’
ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেন মিসরের স্ট্রাইকার মোস্তাফা জিকো। তাঁর অভিযোগ, পুরো টুর্নামেন্টই সাজানো এবং রেফারি সঠিকভাবে বাঁশি বাজাননি। প্রধান কোচ হোসাম হাসানও একই ধরনের অভিযোগ তুলে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি করেন।
বিতর্কের সূত্রপাত ম্যাচের ৫৮ মিনিটে। জিকো গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় মিসর। কিন্তু পরবর্তীতে ভিএআরের সহায়তায় অভিযোগে গোলটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে পেছনে থেকে জার্সি টেনে ফেলে দেন মিসরের এক ফুটবলার। ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহ আর্জেন্টিনার ডি বক্সে পড়ে যাওয়ার পরও কেন রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি সেটা নিয়েও বিতর্ক চলছে।
৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর আর্জেন্টিনার হয়ে স্কোরলাইন ২-১ করেন ক্রিস্তিয়ান রোমেরো। এরপর লিওনেল মেসি ও এনসো ফার্নান্দেস জালের দেখা পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়সূচক গোলটি নিয়েও আপত্তি জানিয়েছে মিসর। আফ্রিকার দলটির দাবি, আক্রমণ শুরুর আগে ফাতির ওপর ফাউল হয়েছিল এবং সেই ঘটনায় তাদের একটি পেনাল্টি প্রাপ্য ছিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
৩৭ বছর বয়সী লেতেক্সিয়ে বর্তমানে ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। চলতি বিশ্বকাপে এর আগে কেপ ভার্দে-সৌদি আরব এবং আইভরি কোস্ট-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ এবং ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দায়িত্ব পালন করেন।

অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
৪ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
৪ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৬ ঘণ্টা আগে
ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে
৮ ঘণ্টা আগে