স্পোর্টিং লিসবন থেকেই শ্রেষ্ঠত্বের পথে যাত্রা শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের খেলে অনন্য উচ্চতায় ওঠেন ‘সিআর সেভেন।’ তবে বৃত্তপূরণ করে ফের রোনালদোর স্পোর্টিং লিসবনে ফেরার গুঞ্জন সামনে এসেছে।
গত কদিন ধরেই ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন রোনালদো। গত মৌসুমে আলোচিত দলবদলে জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে আসেন এই পর্তুগিজ মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করলেও দলকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি তিনি। লিগ টেবিলে ৬ নম্বরে থেকে শেষ করে ‘রেড ডেভিল’রা। এখন এরিক টেন হাগের অধীনে নিজের দায়িত্ব সম্পর্কে অনিশ্চয়তা ও ম্যানইউর দলবদলের কৌশল পছন্দ না হওয়ায় রোনালদো নাকি ক্লাব ছাড়ার কথা ভাবছেন।
শুরুতে রোনালদোর সম্ভাব্য গন্তব্য হিসেবে বায়ার্ন মিউনিখ ও এএস রোমার নাম শোনা যাচ্ছিল। এর মধ্যে নতুন খবর হচ্ছে রোনালদো শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনেও ফিরতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান বলছে, লিসবন কর্তৃপক্ষের বিশ্বাস রোনালদোকে ফেরার ব্যাপারে রাজি করাতে পারবে তারা।
এর আগে গত বছরও রোনালদোর লিসবনে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল। এ ইস্যুতে কথা বলেছিলেন রোনালদোর মা মারিয়া ডোলোরেসও। তিনি বলেছিলেন, ‘তাকে (রোনালদো) ফিরে আসতে হবে। আমি ইতিমধ্যে তাকে বলেছি। দেখা যাক।’
রোনালদোর লিসবনে ফিরে আসার অপেক্ষায় আছেন ক্লাব প্রেসিডেন্ট ব্রুনো দি কারভালহো। তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, রোনালদো ক্লাবে ফিরে তার ক্যারিয়ার এখানে শেষ করলে আমরা আনন্দিত হব।’

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২০ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে