
বিশ্বকাপ মিশন শেষে সোমবার দিবাগত রাতে দেশে ফেরেন আর্জেন্টিনার বেশিরভাগ ফুটবলার। যে কয়েকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, লিওনেল মেসি তাঁদের মধ্যে অন্যতম। এবার এই তারকা ফরোয়ার্ডও দেশে ফিরলেন।
ফ্লোরিডা থেকে নিজের শহর রোজারিওতে ফিরেছেন মেসি। টিওয়াসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সঙ্গে কয়েক দিন সময় কাটিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে মেসি কবে যুক্তরাষ্ট্রের বিমানে চড়বেন, তা এখনো জানা যায়নি।
স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে হারের পর দেশে ফেরেন আর্জেন্টিনার ১৬ সদস্যের একটি দল। প্রথমে গ্রেনাডিয়ার রেজিমেন্টের পক্ষ থেকে মুচাচোস গানের মাধ্যমে তাঁদের স্বাগত জানানো হয়। পরে বিপুলসংখ্যক সমর্থক খেলোয়াড়দের অভ্যর্থনা জানান। মেসি ফিরলেন এক দিন পর।
বিশ্বকাপ জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মেসি। টুর্নামেন্টজুড়ে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। বিশ্বকাপ না জেতার কষ্ট মেসিকে কতটা ছুঁয়ে গেছে, ফাইনাল শেষে সেটা দেখেছে গোটা বিশ্ব। ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠে নির্বাক দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর কাঁদতে দেখা যায় তাঁকে।
পরবর্তীতে সামাজিক মাধ্যমে ফাইনাল হারের আবেগ প্রকাশ করেছেন মেসি। রুপার পদক গলায় পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই কষ্টটা ভীষণ গভীর এবং এই ক্ষত সারতে অনেক সময় লাগবে।’
হতাশার মাঝেও দলের অর্জন তুলে ধরেন মেসি, ‘তবে আমি অনেক ভালো জিনিসও সঙ্গে নিয়ে যাচ্ছি... যেসব ম্যাচ আমরা ঘুরে দাঁড়িয়েছি, নিজেদের সর্বস্ব দিয়েছি—সেগুলো চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন এবং এই দলের কাজ ও পরিশ্রম আমাদের আবারও বিশ্বের সেরাদের মধ্যে নিয়ে এসেছে।’
মেসির মতে, শুধু ফাইনালের ফল দিয়ে বর্তমান আর্জেন্টিনা দলকে মূল্যায়ন করা উচিত নয়, ‘আজ আমাদের অর্জনের মূল্য বোঝা কঠিন। কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে।’

শুরুতেই সূচিতে পরিবর্তন। আজ মাঠে গড়ানোর কথা ছিল ২০২৬–২৭ মৌসুমের ফেডারেশন কাপের তিন ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচ এক দিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে আগামীকাল বিকেল তিনটায়।
৮ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
৩৯ মিনিট আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
১ ঘণ্টা আগে
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২ ঘণ্টা আগে