Ajker Patrika

১৯৩৪ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ফুটবলারকে কিনে রেকর্ড গড়ল চেলসি

ক্রীড়া ডেস্ক    
১৯৩৪ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ফুটবলারকে কিনে রেকর্ড গড়ল চেলসি
মরগান রজার্সকে ১৯৩৩ কোটি টাকায় কিনেছে চেলসি। ছবি: এএফপি

খেলোয়াড় দলবদলে ইউরোপীয় ফুটবলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে নিয়মিতই। আজ এক ফুটবলারকে মোটা অঙ্কের টাকায় কিনলেও সেই রেকর্ড যে দীর্ঘস্থায়ী হয়, ব্যাপারটা তা নয়। এইতো মাত্র এক মাসের ব্যবধানেই চেলসি ইংল্যান্ডের তারকা ফুটবলারকে প্রায় ২ হাজার কোটি টাকায় কিনে গড়ল নতুন রেকর্ড।

ইংলিশ ফরোয়ার্ড মরগান রজার্সকে অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করেছে চেলসি। বাংলাদেশি মুদ্রায় তা ১৯৩৩ কোটি ৬৯ লাখ টাকা। তাতে করে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দামে ব্রিটিশ ফুটবলার হিসেবে দলবদলের রেকর্ড গড়ে ফেললেন রজার্স। এর আগে এই রেকর্ডটা ছিল এলিয়ট অ্যান্ডারসনের। ইংল্যান্ডের তারকা মিডফিল্ডারকে চলতি মাসের শুরুতে নটিংহাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। বাংলাদেশি মুদ্রায় তা ১৯১৭ কোটি ১৭ লাখ টাকা।

রজার্সকে প্রায় ১৯৩৪ কোটি টাকায় কেনার আর্থিক অঙ্ক আনুষ্ঠানিক নয়। এই তথ্য গতকাল জানিয়েছে ইএসপিএন। চেলসির সঙ্গে ইংলিশ ফরোয়ার্ডের হয়েছে ছয় বছরের চুক্তি। মোটা অঙ্কের টাকায় নতুন ক্লাব পেয়ে রজার্স উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চেলসির ওয়েবসাইটে রজার্স বলেছেন, ‘ভীষণ রোমাঞ্চিত। চেলসিকেই লন্ডনের সবচেয়ে বড় ক্লাব মনে করি। নতুন কোচ, খেলোয়াড় এবং ক্লাব যেভাবে এগোচ্ছে, তাতে আমি দারুণ উচ্ছ্বসিত। ছোটবেলা থেকেই ক্লাবটি ভীষণ পছন্দের। এ কারণেই আমার চেলসিতে আসা।’

প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি দলবদলের রেকর্ড এখনো আলেক্সান্দার ইসাকের। গত বছর ইসাক ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে যোগ দেন লিভারপুলে। বাংলাদেশি মুদ্রায় তা ২০৬৬ কোটি টাকা। এর আগে খেলতেন নিউক্যাসল ইউনাইটেডে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৮০ লাখ পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন রজার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১৩২ কোটি টাকা। ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ডকে মিডলসবোরো ক্লাব থেকে কিনেছিল অ্যাস্টন ভিলা।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রজার্সের। গত ১৫ জুলাই আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ৫৫ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত এই এক গোলের পাশাপাশি করেন তিন অ্যাসিস্ট।

রজার্সের গোলে সেমিতে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের ম্যাজিকে আর্জেন্টিনা ২-১ গোলে জেতে ওঠে ফাইনালে। ইংল্যান্ড এরপর ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় হয়। আর আর্জেন্টিনা ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হেরে হয়েছে রানার্সআপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত