
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যে শেষ হওয়ার নয়। ১-০ গোলে স্পেন চ্যাম্পিয়ন হলেও শিরোপা নির্ধারণী ম্যাচের আগে-পরে যা ঘটেছে, তা নিয়ে চলছে কথাবার্তা। এবার ফাইনালের আগে লিওনেল মেসির এক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
নিউজার্সিতে পরশু হয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। ফাইনালের আগে মেসির বক্তব্য নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভাইরাল ভিডিওতে ফাইনালের আগে ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের বলতে শোনা যায়, ‘আমাদের শান্ত হতে হবে। সবাই শান্ত থাক। এটাই হলো মূল কথা। সবকিছু ভুলে গিয়ে আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মনোযোগ দিই।’
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ম্যাচের আগে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে মেসির কথাগুলো শান্ত মনে শুনছিলেন এনসো ফের্নান্দেস-এমিলিয়ানো মার্তিনেসরা। তবে আর্জেন্টাইন অধিনায়ক কী ভুলে থাকতে বলেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। টিওয়াইসি স্পোর্টসও পুরো ঘটনাটা বের করতে পারেনি। ফাইনালের আগেই ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার বিরুদ্ধে। যদিও কোচ লিওনেল স্কালোনি সব অস্বীকার করে আসছিলেন। স্পেনও ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারিংয়ে বাড়তি সুবিধা পাওয়ার ব্যাপারটি উল্লেখ করেছিল।
১-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। ১০৬ মিনিটে জয়সূচক গোলটা করেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।নিকো উইলিয়ামসের হেড থেকে পাস রিসিভ করে যে বুলেট গতির শট তোরেস দিয়েছেন, তা ঠেকানোর সাধ্য ছিল না এমি মার্তিনেসের। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে। তবে ম্যচ শেষে নিউ জার্সিতে স্পেনের হাতে ট্রফি দেওয়ার সময় আর্জেন্টিনা উল্টোদিকে ফিরে দাঁড়ায়।
ফাইনালে হারের পর মেসির দুচোখ বেয়ে পরতে থাকে পানি। তবে তিনি ও রদ্রিগো দি পল ইন্টার মায়ামির হয়ে খেলবেন বলে দেশে ফেরেননি। বাংলাদেশ সময় গতকাল রাত ৩টা ৩০ মিনিটে আর্জেন্টিনা ফুটবল দল দেশে ফিরলে বুয়েনস এইরেসে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। পতাকা হাতে ভক্ত-সমর্থকেরা স্বাগত জানিয়েছেন স্কালোনির দলকে।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে