গোল করতে গিয়ে দুর্ঘটনায় পড়া ক্রিস্টিয়ান পুলিসিচের কাছে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিই-বা হতে পারে? গতকাল আল থুমামা স্টেডিয়ামে গোল করার সময় ইরানের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন যুক্তরাষ্ট্রের উইঙ্গার।
আল থুমামা স্টেডিয়ামে গতকাল ম্যাচের ৩৮ মিনিটের সময়কার ঘটনা। হেড দিয়েছিলেন সার্জিনো দেস্ত। দেস্তের সেই হেড থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন পুলিসিচ। ভারসাম্য হারিয়ে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন পুলিসিচ। প্রথমার্ধের বাকি সময়টুকু কোনোমতে খেলেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ খেলতে পারেননি। ৪৬ মিনিটে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের এই উইঙ্গার। পুলিসিচের একমাত্র গোলেই ইরানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
গত ২১ নভেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করে যুক্তরাষ্ট্র। আহমেদ বিন আলি স্টেডিয়ামে সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ২৫ নভেম্বর আল-বায়েত স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্র। আর গতকাল আল থুমামা স্টেডিয়ামে ইরানকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় যুক্তরাষ্ট্র।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে