
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিওটির সত্যতা মিলেছে। তবে ওই অডিওর মাধ্যমে তিনি কোনো তথ্য পাচার করেছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ‘ক্যান্টনমেন্ট থানার ওসির যে অডিও রেকর্ড পাওয়া গেছে, তা নিশ্চিত করা গেছে। সেটি তাঁর কণ্ঠ ছিল। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে এগুলো বিস্তারিত তদন্ত চলছে।’
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে কী পাওয়া গেছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘প্রাথমিকভাবে তার যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছিল, সেটা তাকে রিমান্ডে নিয়ে এসে ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে এটা তার ভয়েস। তার কণ্ঠস্বরই রেকর্ড করা হয়েছে। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে-এগুলো আমরা তদন্ত করছি।’
তিনি আরও বলেন, ‘ভয়েস আমরা কোর্টের পারমিশনে নিয়েছি। নিয়ে সিআইডি থেকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি।’
গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায় বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের কথাও ওই অডিওতে ছিল।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ১২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ শিক্ষার্থী স্থান পেয়েছেন।
২ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন নিয়োগ পাওয়া উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নির্দেশে স্থগিত করা হয়েছিল ১ হাজার ৮৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা। তবে বেতন-ভাতা ছাড়ের দাবিতে বুধবার (৭ অক্টোবর) সকালে সোনালী ব্যাংক...
৪৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামের এক জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠ
১ ঘণ্টা আগে
মা নেই। আট মাস আগে চার বছরের ছেলে নাঈমকে রেখে অন্যের হাত ধরে চলে গেছেন তিনি। এরপর দিনমজুর বাবা স্বপনের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল ছোট্ট নাঈম। অভাবের সংসারে কাজের সময় ছেলেকে একা রেখে যাওয়ার সুযোগ ছিল না। তাই কাঠবোঝাই ভ্যান চালানোর সময়ও ছেলেকে সঙ্গে রাখতেন স্বপন। কিন্তু সেই ভ্যানেই প্রাণ গেল তাঁর। আর এখন ম
১ ঘণ্টা আগে