
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযোগিতার সময় খেলোয়াড়দের ঘোরাঘুরি মেনে নেওয়া যায় না।
আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের অ্যাথলেটদের জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ—এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’
এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়নে একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন আমিনুল হক। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার কথা বলেছেন তিনি। প্রতিমন্ত্রীর লক্ষ্য, তাৎক্ষণিক সাফল্যের চেয়ে আগামী পাঁচ বছরে অ্যাথলেটদের প্রস্তুত করে আন্তর্জাতিক পর্যায়ে ফল পাওয়া।
এ নিয়ে তিনি বলেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদী অনুশীলন করানো হবে। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব। এর মাঝে টুর্নামেন্ট বা খেলায় অংশগ্রহণ করবে খেলোয়াড়রা। খেলোয়াড়দেরও জবাবদিহিতা করতে হবে।’
প্যারা এশিয়ান গেমসে ছয় ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়াতে লড়বেন ১২ জন অ্যাথলেট।
প্যারা এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ দলের ৭০ দিনের অনুশীলন হয়েছে। অ্যাথলেটিকসে চৈতী রাণী ও আর্চারিতে ঝুমা আক্তারকে ঘিরে পদকের প্রত্যাশা রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় রেখে ১২ অ্যাথলেটের সঙ্গে যাচ্ছেন আরও ৬ থেকে ৭ জন সহায়ক সদস্য। পাঁচটি খেলায় থাকবেন একজন করে কোচ।
প্যারা অলিম্পিকের কয়েকজন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ দলের মোট কন্টিনজেন্ট ৩২ সদস্যের।

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১০ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে। ৩৭ দিন আগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেও আজ ঘরের মাঠে দর্শকদের সামনে থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-বেনিন ম্যাচটার তাৎপর্য তাই বলে শেষ করা যাবে না। প্রতিপক্ষ দলের কাছ থেকে
৬ ঘণ্টা আগে
আর্জেন্টিনা তো বটেই, পুরো ফুটবল বিশ্ব এখন কাঁদছে। রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এনসো ফের্নান্দেস তো মেসির বিদায়ী ভাষণের সময় কেঁদেই ফেলেছেন। দীর্ঘদিনের বন্ধু আনহেল দি মারিয়া আবেগঘন বার্তা দিয়েছেন মেসিকে নিয়ে।
৭ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ। বাংলাদেশ সময় আজ সকালে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মেসি। দীর্ঘ ২১ বছরের আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের একটা ঘটনা এখনো তাঁর হৃদয়ে দাগ কেটেছে।
৮ ঘণ্টা আগে