
ফিলাডেলফিয়ায় বজ্রঝড়ে দুই ঘণ্টার মতো সময় খেলা বন্ধ থাকলেও থামানো যায়নি কিলিয়ানো এমবাপ্পেকে। করলেন জোড়া গোল। তাঁর জ্বলে ওঠার রাতে ৪০ বছর পর বিশ্বকাপ খেলতে আসা ইরাককে উড়িয়ে ফ্রান্স নিশ্চিত করল নকআউট পর্বের টিকিট।
নরওয়ের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করা ইরাক এবার নেমেছিল টিকে থাকার লড়াইয়ে। কিন্তু ফিলাডেলফিয়ায় গত রাতে ফ্রান্সের কাছে পাত্তাই পায়নি ইরাকিরা। উল্টো ৩-০ গোলে জিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউটের টিকিট নিশ্চিত করল ফরাসিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের ১৪ মিনিটে তরুণ উইঙ্গার মাইকেল ওলিসের পাস থেকে ডি-বক্সের ঠিক প্রান্ত থেকে নিজের অপেক্ষাকৃত দুর্বল বাঁ পায়ে এক দর্শনীয় ও জোরালো শটে ফরাসিদের এগিয়ে দেন এমবাপ্পে।আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামা এমবাপ্পের এটা বিশ্বকাপে ১৫তম গোল।
এক গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়তে থাকে ইরাক। রক্ষণভাগ সামলে তারা গতিময় ফুটবলে ফরাসি ডিফেন্সে ফাটল ধরার চেষ্টা করে। তবে ম্যাচের ২৫ মিনিটে বড় ধাক্কা খায় মধ্যপ্রাচ্যের পরাশক্তিরা। কুঁচকির চোটের কারণে অধিনায়ক আয়মান হুসাইন মাঠ ছাড়লে বিকল্প স্ট্রাইকার হিসেবে নামেন আলি আল-হামাদি। মাঠে নেমেই আল-হামাদি ফরাসি ডিফেন্ডার সালিবার ওপর চাপ তৈরি করে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও দলের বাকি ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল শোধ করা সম্ভব হয়নি। এর আগে ম্যাচের ১২ মিনিটে এমবাপ্পেকে ফাউল করায় ইরাকের আমির আল-আম্মারিকে হলুদ কার্ড দেখান কানাডিয়ান রেফারি ড্রিউ ফিশার।
প্রথমার্ধের শেষদিকে হঠাৎ আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রপাত শুরু হলে রেফারি বিরতির বাঁশি বাজান। ফিফার কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, স্টেডিয়ামের নির্দিষ্ট সীমানার মধ্যে শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট খেলা শুরু করা যায় না। খেলা পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৬টায়। মাঠে গড়ানোর ৯ মিনিটের মাথায় ফের এমবাপ্পের গোল। ৫৪ মিনিটে উসমান দেম্বেলের পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। তাতেই এক বিন্দুতে মিলে গেলেন এমবাপ্পে-মিরোস্লাভ ক্লোসা। দুজনেই বিশ্বকাপে করেছেন ১৬টি করে গোল করেছেন।

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার বড় অংশজুড়েই থাকে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের চিরায়ত তর্ক। আগে তর্ক-বিতর্ক সাধারণত সীমাবদ্ধ থাকত চায়ের কাপে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এখন ট্রল, ব্যঙ্গ-রসিকতার ধরন বদলে গেছে। রিলস, ভিডিও, ফটোকার্ড, স্ট্যাটাসে চলে সব ‘আক্রমণ’।
২৪ মিনিট আগে
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড—গত রাত থেকে এ কী শুরু করেছেন তাঁরা! একজনের যেখানে শেষ আরেকজনের সেখানে শুরু। ২ সংখ্যাটিই তিন জনকে মিলিয়ে দিয়েছে এক বিন্দুতে। মেসি, এমবাপ্পের পর হালান্ডের পায়ের জাদুও দেখেছেন কোটি কোটি ফুটবলপ্রেমী।
১ ঘণ্টা আগে
প্রথমার্ধের শেষদিকে হঠাৎ আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রপাত শুরু হলে রেফারি বিরতির বাঁশি বাজান। ফিফার কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, স্টেডিয়ামের নির্দিষ্ট সীমানার মধ্যে শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট খেলা শুরু করা যায় না। ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়
৪ ঘণ্টা আগে
চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে—এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সংবাদমাধ্যমটিকে জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’
৬ ঘণ্টা আগে