রাজধানী এবং এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
হঠাৎ এই কম্পনে রাজধানীর বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বা আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৬ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঝাঁকুনি বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১১ ঘণ্টা আগে
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগের কোথাও কোথাও আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া সারা দেশে আগামীকাল থেকে চার দিন মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত
১ দিন আগে
আবহাওয়া অফিসের তথ্য মতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়...
১ দিন আগে
পরিবেশ রক্ষার আন্দোলনের নেতৃত্বে থাকা এক ব্যক্তির প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ বিপন্ন করার অভিযোগ উঠেছে। বগুড়া শহরের ১১৫টি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা বর্জ্য নিরাপদে ধ্বংসের বদলে বছরের পর বছর উন্মুক্ত স্থানে স্তূপ করে রাখার অভিযোগ উঠেছে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান স্বপ্নের বিরুদ্ধে।
২ দিন আগে