
আতলেতিকো মাদ্রিদ-আর্সেনাল ম্যাচের ফল ছাপিয়ে রেফারিং নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে ম্যাচের শেষভাগে এসে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে খেপেছে আর্সেনাল।
ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে সেমিফাইনালের প্রথম লেগে ৮১ মিনিটের সময় আর্সেনাল একটি পেনাল্টি পেয়েছিল। বক্সের ভেতর আর্সেনালের এবেরেচি এজেকে লাথি মেরে বসেন আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হানকো। রেফারি ড্যানি মাক্কেলি প্রথমে পেনাল্টির বাঁশি বাজালেও পরে তা বাতিল করা হয়। ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় আর্সেনাল পেনাল্টি পেলে ফল অন্যরকম হতেও পারত। ম্যাচ শেষে দলটির কোচ মিকেল আর্তেতা বলেন, ‘রেফারির এমন সিদ্ধান্ত ম্যাচের দৃশ্যপট বদলে দিয়েছে। এ ধরনের ফুটবলে এমন ঘটনা কেউ আশা করেন না।’
৮১ মিনিটে এজে বল সরিয়ে নিলেও আতলেতিকো ডিফেন্ডার হানকো তাঁর (এজে) বুটে স্পষ্ট আঘাত করেছেন। মাক্কেলি প্রথমে পেনাল্টি দেন। কিছুক্ষণ পর তাঁকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) মনিটরে ঘটনাটির রিপ্লে দেখার পরামর্শ দিয়েছেন। এরপরই পেনাল্টি বাতিল হয়ে যায়। ক্ষুব্ধ আর্তেতা বলেন, ‘এটার (পেনাল্টি বাতিল হওয়া) কোনো ব্যাখ্যাই নেই। রেফারি যদি ১৩ বার রিপ্লে দেখেও স্পষ্ট কোনো সিদ্ধান্ত না দিতে পারেন, তাহলে কী আর করার? আমরা ভীষণ ক্ষুব্ধ।’
আর্সেনাল-আতলেতিকো ম্যাচটি ছিল পেনাল্টিময়। ৪৪ মিনিটে আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেসকে বক্সের ভেতর ফাউল করে বসেন আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর আর্সেনালকে এগিয়ে দেন গিয়োকেরেস। এরপর দ্বিতীয়ার্ধে আতলেতিকো মিডফিল্ডার মার্কোস লরিয়েন্তের শট আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫৬ মিনিটে সমতাসূচক গোল করেন আতলেতিকো ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
এমিরেটস স্টেডিয়ামে ৫ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলে সমতায় থাকায় দুই দলের দুর্দান্ত লড়াইয়ের আশায় থাকবেন ফুটবল সমর্থকেরা। আর আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ-পিএসজি সেমির দ্বিতীয় লেগ হবে ৬ মে। পরশু রাতে প্রথম লেগে পার্ক দে প্রিন্সেসে বায়ার্নকে ৫-৪ গোলে হারায় পিএসজি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে